News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথবাহিনীর গুলিতে হত দুই সশস্ত্র জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ বহু সামগ্রী
Image

যৌথবাহিনীর গুলিতে হত দুই সশস্ত্র জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ বহু সামগ্রী

PISTOLকোকরাঝাড় (অসম), ১০ ডিসেম্বর, (হি.স.) : যৌথবাহিনীর গুলিতে ধরাশায়ী হয়েছে এনডিএফবি (সং)-এর দুই সশস্ত্র ক্যাডার। নিহতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণের খাদ্য ও অন্যান্য সামগ্রী। গুলিবিদ্ধ নিহতদের সক্রিয় জঙ্গি রংজসুলা এবং স্থানীয় সদস্য ঘাওরাও নার্জারি বলে পরিচয় পাওয়া গেছে।
আজ এই তথ্য দিয়ে বিটিএডি-র আইজিপি লজ্জারাম বিষ্ণোই (আইএএস) জানিয়েছেন, গোসাঁইগাঁওয়ের অক্সিগুড়ি জঙ্গলে এনডিএফবি-র কয়েকজন সশস্ত্র ডেরা পেতেছে বলে তাঁদের কাছে নির্দিষ্ট খবর আসে। ওই খবরের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর ৩ রাজপুত রেজিমেন্ট, অসম পুলিশ এবং ৩১ এসএসবি-র দলবল নিয়ে সংশ্লিষ্ট জঙ্গলে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। সে সময় এলাকায় পাঁচ-ছয়জন সন্দেহজনক যুবককে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে সাইকেলে বোঝাই করে খাদ্য সামগ্রী নিয়ে গভীর জঙ্গলের দিকে ঢুকতে দেখেন তাঁরা। অভিযানকারী যৌথবাহিনীকে দেখেই সাইকেল বোঝাই খাদ্য সামগ্রী ফেলে আচমকা ওই যুবকরা গুলি বর্ষণ করতে করতে অদৃশ্য হয়ে যায়। শুরু হয়ে যায় চোরা-হামলা। জঙ্গিদের গুলি বর্ষণ এক সময় থমকে যায়।
পরবর্তীতে আজ শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাস্থলে দুটি লাশ দেখে তাদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং এরাই যে গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গোলাগুলির সঙ্গে যুক্ত ছিল সে ব্যাপারে নিশ্চিত হন।
আইজিপি বিষ্ণোই জানান, নিহতদের মধ্যে একজনকে সশস্ত্র জঙ্গি প্রশিক্ষিত রংজসুলা এবং অপরজনকে স্থানীয় জঙ্গি সদস্য ঘাওরাও নার্জারি বলে শনাক্ত করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি একে ৫৬ সিরিজের রাইফেল, একটি ২১ রাউন্ড বুলেট ভরতি ম্যাগাজিন, একটি দুই রাউন্ড বুলেট ভরতি ম্যাগাজিন-সহ ৭.৬৫ এমএম পিস্তল, ৯ রাউন্ড ৭.৬৫ খালি বুলেট, দুটি ৭.৬২ একে ৫৬ সিরিজের বুলেট, ডোরা কাটা নীল-কালো তিনটি কম্বল, একটি কমলা রঙের তোয়ালে, চামড়ার একটি কালো জ্যাকেট, চারটি উলের জ্যাকেট, একটি জিনস শার্ট, একটি কালো হাফপ্যান্ট, একটি সোলার প্লেট, এক জোড়া হাওয়াই চপ্পল, একটি টুথ ব্রাশ, একটি কাঁচি, একটি প্লাস্টিক হাতব্যাগ, একটি কমব্যাট ক্যাপ, একটি উলের টুপি, কফ সিরাপের একটি শিশি, কিছু ট্যাবলেট ও ভিকস, তিনটি মোবাইল হ্যান্ডসেট-সহ তিনটি চার্জার, দিয়াশলাই-এর দুটি প্যাকেট, দুটি টর্চ, দুটি চিরুণি, দুই বোতল পানীয় জল, কালো রঙের একটি ব্যাগ, এগারো টুকরো সুপারি, কালো রঙের ত্রিপাল, দুই ব্যাগ ডাল-৯ বোতল সরষে তেল-এক ব্যাগ বেগুন-মূলা-শুকলো লঙ্কা এবং ২৫ কিলোগ্রাম মাংস-এক বস্তা আলু-বাঁধাকপি-এক বস্তা চাল বোঝাই চারটি বাই-সাইকেল ইত্যাদি।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top