News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতীর তান্ডব আসাম ও ত্রিপুরা সীমান্তের গ্রামে, ফসলের ব্যাপক ক্ষতি, মাথায় হাত চাষীদের
Image

বন্য হাতীর তান্ডব আসাম ও ত্রিপুরা সীমান্তের গ্রামে, ফসলের ব্যাপক ক্ষতি, মাথায় হাত চাষীদের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ ডিসেম্বর৷৷ ঐরাবতের তান্ডবে অতিষ্ট জনগণ৷ বন্য হাতির পাল ফসলের ব্যাপক ক্ষতি করে

পাহাড় থেকে হাতীর দল নেমে ফসলের ব্যাপক ক্ষতি করেছে৷ নিজস্ব ছবি৷
পাহাড় থেকে হাতীর দল নেমে ফসলের ব্যাপক ক্ষতি করেছে৷ নিজস্ব ছবি৷

চলেছে৷ দিশাহারা অবস্থায় চাষীরা৷ ঘটনা আসাম ও ত্রিপুরা সীমান্তে৷ ত্রিপুরার চল্লিশদোন, তারকপুর, কুর্তী এবং আসামের কাঁঠালতলী, কুকিতল, বাসন্তিনগর, কাছাড়ীগাঁও সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ হাতির তান্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত৷
সংবাদে প্রকাশ ঐসব গ্রামে বন্য হাতির দল প্রায়ই নেমে আসে৷ শুক্রবার ভোরে আট-দশটি হাতী তান্ডব চালিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে৷ সন্ধ্যা হতেই ঘন কোয়াশার মধ্যে আসাম ত্রিপুরার বিকল্প জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকতেও দেখা যায় হাতীর দলকে৷ প্রতিবছর এভাবেই কৃষির ব্যাপক ক্ষতি করে চলেছে ঐরাবতের দল৷ আট-দশটি হাতী আসামের কুকিতল এলাকায় পাহা থেকে নেমে আসে সমতলের গ্রামগুলিতে৷ এসে ব্যাপক তান্ডব চালায়৷ কখনো বাড়ি ঘরে ঢুকে যায়, আবার কখনো ধানক্ষেতে হানা দেয় ও ফসলের ব্যাপক ক্ষতি করে৷ সেই সঙ্গে রবী ফসলও তছনছ করে দেয়৷ এই ব্যাপারে উভয় রাজ্যের বন বিভাগকে অবহিত করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা৷ কিন্তু, কোন রাজ্যের প্রশাসনই কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাতে চাষীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকাবাসীর বক্তব্য কয়েক বছর যাবৎ আট-দশটি হাতী খাদ্যের জন্য সমতলে নেমে আসে৷ পাহাড়ে খাদ্যের তীব্র সংকট দেখা দিলেই হাতীর দল নেমে আসে৷ ফসল তছনছ করে দিচ্ছে৷ চরম ক্ষতির মুখ দেখছেন তারা৷ হাড়াভাঙ্গা পরিশ্রম করে তারা ফসল ফলাচ্ছেন৷ এরপর হাতীর দল তা তছনছ করে দিচ্ছে৷ এখন তারা পরিবার প্রতিপালন কিভাবে এনিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন৷ অবিলম্বে বন দপ্তর যাতে এই ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top