News Flash

  • Home
  • Uncategorized
  • ৫০ লক্ষ টাকার গাঁজা ধবংস তেলিয়ামুড়ায়
Image

৫০ লক্ষ টাকার গাঁজা ধবংস তেলিয়ামুড়ায়

marijuanaনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷ গাঁজা বিরোধী অভিযানে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ প্রশাসন ও আবগারী দপ্তরের বিশাল সাফল্য৷ তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ প্রায় ৫০ লক্ষাধিক টাকা মূল্যের গাজা গাছ ধবংস করে অভিযানকারী দলটি৷
গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও লাকি চৌহান এবং মহকুমা আবগারী দপ্তরের যৌথ অভিযানে বিশাল পুলিশ বাহিনী ও আবগারী দপ্তরের কর্মীদের সাথে নিয়ে চাকমাঘাটের বিভিন্ন এলাকার ২০টি ফ্লট থেকে প্রায় ১৭৫০টি গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে ধবংস করে দেয়৷ যার বাজার মূল্য হবে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা৷ গোপন সূত্রে খবর ছিল যে ঐ এলাকায় বিভিন্ন কৃষিজ ফসলের পাশাপাশি গাঁজা চাষের রমরমা চলছিল দীর্ঘদিন ধরে৷ বর্তমানে গাঁজা গাছগুলি ঘরে তোলার সময়ও হয়ে গেছে সেই সুযোগে অভিযান চালিয়ে একদিনে এতগুলি গাঁজা গাছ ধবংস করে বলে জানায় এক্সসাইজ অফিসার রুমা রুদ্র পাল৷ অভিযান সম্পর্কে বলতে গিয়ে এসডিপিও লাকি চৌহান বলেন যতদিন পর্যন্ত মহকুমা এলাকার সবগুলি গাঁজা গাছ ধবংস করা না হবে ততদিন পর্যন্ত এই অভিযান জারি থাকবে৷ তবে এই অভিযান কালে কুড়িটি ফ্লটের কোন জায়গার মালিক কিংবা চাষীকে গ্রেপ্তার করা যায়নি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top