News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গোপসাগরের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
Image

বঙ্গোপসাগরের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

downloadনয়াদিল্লি, ১০ডিসেম্বর (হি.স.) : সময়ের সঙ্গে সঙ্গে চোখ রাঙাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ভারদা | আরও শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের দিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়| আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্ধ্র প্রদেশে আছড়ে পড়বে ওই ঘূর্ণিঝড় | একই সঙ্গে সাইক্লোনের গতিমুখ দেখে আবহাওয়াবীদের শঙ্কা, সুপার সাইক্লোটি আছড়ে পড়বে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপকূলে| বিশাখাপত্তনম থেকে বর্তমানে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ভারদা | ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে অন্ধ্রের উপকূল অঞ্চলে হওয়া বইতে পারে বলে করা হচ্ছে আশঙ্কা| ফলে, মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে | তৈরি থাকতে বলা হয়েছে বিপর‌্যয় মোকাবিলাকারী দলকেও| মজুত রাখা হয়েছে ত্রাণ|
অন্যদিকে, যুদ্ধকালীন তত্পরতায় আন্দামান থেকে পর‌্যটক দের উদ্ধার করা হচ্ছে | প্রবল ঝড় বৃষ্টির জেরে হেভলক দ্বীপে যে পর‌্যটকরা আটক ছিলেন, তাঁদের উদ্ধার করতে ইতিমধ্যেই বায়ুসেনা, নৌবাহিনী এবং বিপর‌্যয় মকাবিলাকারী দল কাজ করছে | ২৩৭৬ জন পর‌্যটককে ইতিমধ্যেই হেভলক থেকে উদ্ধার করা হয়েছে| উদ্ধারকাজে নামানো হয় অসামরিক জাহাজও| উদ্ধারকাজ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী ও স্বারাষ্ট্রমন্ত্রীকে রির্পোট দেন আন্দামানের লেফট্যানেন্ট গভর্নর জগদীশ মুখী| হ্যাভলকের পাশাপাশি নীল আইল্যান্ডে আটকে থাকা পর‌্যটকদের উদ্ধারেও তত্পর নিরাপত্তাবাহিনী ও স্থানীয় প্রশাসন| একইসঙ্গে হ্যাভলকের প্রায় ১০টি গ্রামের বাসিন্দাদের খাবার ও ত্রাণসামগ্রী পেঁৗছে দেওয়ার চেষ্টা চলছে| হোটেলগুলিকে অনুরোধ করা যাতে আটকে পড়া পর‌্যটকদের থেকে থাকা -খাওয়ার কোনও খরচ না নেওয়া হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top