News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ জানুয়ারী থেকেই শুরু করতে হবে রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া, কড়া নির্দেশ সিংলা’র
Image

১৫ জানুয়ারী থেকেই শুরু করতে হবে রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া, কড়া নির্দেশ সিংলা’র

naisingpara-reang-campবিশেষ প্রতিনিধি, কাঞ্চনপুর, ৮ ডিসেম্বর৷৷ রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরে যেতেই হবে৷ এক্ষেত্রে তাদের শর্ত পুরোটা মানবে না কেন্দ্রীয় সরকার৷ আগামী ১৫ জানুয়ারি রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব মহেশ কুমার সিংলা৷ তবে, রিয়াং শরণার্থীদের দাবিগুলির মধ্যে দুটি দাবি মেনে নিতে আপত্তি করেননি তিনি৷ শ্রী সিংলা রিয়াং শরণার্থীদের আশ্বস্ত করে গেছেন, মিজোরামে ফিরে যাওয়ার ক্ষেত্রে তাদের দাবিগুলির মধ্যে মন্দির নির্মাণ এবং ঘরের পরিধি বাড়ানোর বিষয়টি মেনে নেওয়া হবে৷ সূত্রের খবর, রিয়াং শরণার্থীরা ১০´১০০ মিটার ঘরের দাবির ভিত্তিতে তাদের ২´২০ মিটার ব্যাসার্ধের থেকে আরেকটু বাড়িয়ে ঘর নির্মাণ করে দেওয়া হবে৷ পাশাপাশি তাদের দাবি অনুযায়ী, মন্দির নির্মাণে আপত্তি নেই বলে রিয়াং শরণার্থীদের জানিয়েছেন তিনি৷ এক্ষেত্রে তারাই ঠিক করবে কোথায় এবং কি মন্দির নির্মাণ করা হবে৷
বৃহস্পতিবার রিয়াং শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে তাদের সাথে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব৷ রিয়াং শরণার্থীরা তাঁর কাছে তাদের দাবিগুলি আবারও তুলে ধরেন৷ কিন্তু তাদের কোন দাবিই আর পাত্তা দেননি তিনি৷ স্পষ্টভাবে তাদের জানিয়ে দেন, শর্ত ছাড়াই তাদের মিজোরামে ফিরে যেতে হবে৷ এক্ষেত্রে কোন ধরনের আপত্তি কেন্দ্রীয় সরকার এবার বরদাস্ত করবে না৷
সূত্রের খবর, মিজোরাম এবং ত্রিপুরা সরকারকে আগামী ১৫ জানুয়ারি থেকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব৷ রাজ্যে আশ্রিত মোট ৩৪ হাজার শরণার্থী চিহ্ণিত হয়েছেন৷ মিজোরাম সরকার শরণার্থী চিহ্ণিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিবের কাছে পেশ করেছে৷ সূত্রের খবর, রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে সমস্ত কিছু সুনিশ্চিত করার জন্য দুই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন৷ এক্ষেত্রে কোন ধরনের সহায়তার প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের কাছে জানালে সেই মোতাবেক ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়ে গেছেন৷
উল্লেখ্য, রিয়া শরণার্থীদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল সকলকে একটা জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা যেন করা হয়৷ কিন্তু জমির সমস্যার কারণে এই ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না৷ ফলে, রিয়াং শরণার্থীদের মিজোরামে কোলাশিব, লুংলে এবং মমিথ জেলাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে৷
সূত্রের খবর, কেন্দ্রের এই কড়া নির্দেশে রিয়াং শরণার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ বিশেষ করে রিয়াং শরণার্থীদের প্রতিনিধিরা চটে লাল হয়ে গেছেন৷ তাদের বক্তব্য, নিঃশর্তে মিজোরামে ফিরে যাওয়া কোন মতেই সম্ভব নয়৷ ফলে, যেহেতু তাঁদের সমস্ত দাবি মেনে নিচ্ছে না কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে রিয়াং প্রত্যাবর্তন প্রক্রিয়া আদৌ কতটা সফল হবে তা নিয়েই প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top