News Flash

  • Home
  • Uncategorized
  • হৃদরোগে আক্রান্ত হয়ে আসামির মৃত্যু
Image

হৃদরোগে আক্রান্ত হয়ে আসামির মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৮ ডিসেম্বর৷৷ বিশালগড়ে প্রভুরামপুর সেন্ট্রাল জেলে হৃদরোগে আক্রান্ত হয়ে এক আসামির মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটে বুধবার রাত্র ১২টা ১০ মিনিটে৷ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যতীন্দ্র দাস (৫৫) দুটার পড়ে হৃদরোগে আক্রান্ত হয়৷ সঙ্গে সঙ্গে যতীন্দ্র দাসকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বুধবার রাত তিনটা ১০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে যতীন্দ্র৷ যতীন্দ্র দাসের বাড়ি আগরতলা আড়ালিয়া৷ আসামির পিতার নাম মৃত যোগেশ দাস৷ আসামী ৩০২/৪৩ আইপিসি ধারায় সাজা কাটছিলেন৷ যতীন্দ্র দাসের দুই ভাইও খুনের দায়ে এই সেন্ট্রাল জেলে সাজা কাটছিল৷ যতীন্দ্র দাসের অপর দুই ভাইয়ের নাম নিখিল দাস এবং দীপক দাস৷ নিখিল এবং দীপকের সামনেই হৃদরোগে আক্রান্ত হয়ে যতীন্দ্র দাস মারা যায়৷ যতীন্দ্র দাসের মৃত্যুতে গোটা সেন্ট্রাল জেলের মধ্যে শোকের ছায়া পড়ে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top