News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার
Image

পৃথক স্থানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

mariguanaনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর/খোয়াই, ৮ ডিসেম্বর৷৷ বিশালগড় মহকুমার শাসক ও বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিকদের উদ্যোগে গাঁজা বিরোধী অভিযান ৷ গাঁজা বিরোধী অভিযান সকাল দশটা থেকে শুরুয় হয়ে বিকাল তিনটা পর্যন্ত গাঁজা বিরোধী অভিযান চালায়৷ অভিযানে বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক প্রবীল পাল বিশাল থানা বড়বাবু সত্যেন্দ্র বসুরায় চৌধুরী ও মধুপুর থানার বড়বাবু দেবব্রত বিশ্বাস সহ পুলিশ বাহিনী৷ জানা যায় বিশালগড় বিধানসভা কেন্দ্রের পুরাথল, রাজনগর এন সি নগর সহ বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালায়৷ পুরাথল ও রাজনগর, এনসি নগর থেকে পঁয়ত্রিশ হাজার গাঁজা গাছ ধবংস করা হয়৷ এর আগেও গজারিয়া, সুতারমুড়া, থেকে প্রচুর পরিমাণের গাঁজা বাগান ধবংস করা হয়৷ দিন দিন গাজারিয়া, কলমছড়া, কমলাসাগর বিভিন্ন এলাকায় বিশাল বিশাল গাঁজা বাগান গড়ে উঠে৷ গাঁজা বাগান এই এলাকার অর্থকরী ফসল হিসাবে চাষ করা হচ্ছে৷ খবর সূত্রে জানা যায়, এসব এলাকার গাঁজা চাষিরা কিছু মাফিয়া দালালরা গাঁজা রফা করছে৷ গাঁজা চাষীদের মাফিয়ারা নিয়ে গাঁজা বাগানের থেকে চাঁদা তুলতে যায়৷ চাঁদা না দিলে গাঁজা বাগান ধবংস করে দেবে বলে অভিযোগ৷ বিশালগড় মহকুমার শাসক ও বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়া হয়েছিল৷ গাঁজা ধবংস করা হলে গাঁজা চাষিরা বিরোধিতা করবে৷ তবে বিশালগড় মহকুমার শাসকও জানিয়েছে গাঁজা বিরোধী অভিযান লাগাতর জারি থাকবে৷
এদিকে, জাগরন পত্রিকার সংবাদের জেরে নড়েচড়ে বসল খোয়াই পুলিশ প্রশাসন৷ গাজা বিরোধী অভিযানের পর এবার আটক বিপুল পরিমানে ফেন্সিডিল৷ নেশা বিরোধী অভিযানে খোয়াই পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে সংবাদের পরই বৃহস্পতিবার খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শ্যামানন্দ শর্মার নেতৃত্বে আসে এই সাফল্য ৷ খোয়াই থানা বাবুদের ঘুমে রেখেই খোয়াইয়ের চেরমা এলাকায় বুলেরো গাড়ী বোঝাই ফেন্সিডিল উদ্ধার করল খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক৷ ঘটনার বিবরনে জানা যায়, গোপন সুত্রের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শ্যামানন্দ শর্মার নেতৃত্বে খোয়াই থানার এসআই এলডি, মলসোম উৎপেতে বসেন এবং কমপক্ষে দুই লক্ষ টাকার ফেন্সিডিল আটক করেছে৷ খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিকের কাছে খবর আসে কমলপুর থেকে গাড়ি করে ফেন্সিডিল আসবে খোয়াইয়ের দিকে৷ সেই খবরের সুত্র ধরে বৃহস্পতিবার আনুমানিক সকাল এগারটা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক শ্যামানন্দ শর্মা এবং খোয়াই থানার এসআই এলড়ি মলসম খোয়াই থানাধীন চেরমায় উৎপেতে বসেন৷ বেলা একটা নাগাদ টিআর-০১সি-৩৮৬২ নম্বরের একটি বুলেরো গাড়ি কমলপুরের দিক থেকে খোয়াইয়ের দিকে আসে৷ সামনেই পুলিশকে দেখতে পেয়ে গাড়িতে থাকা চালক এবং অপর এক ব্যাক্তি গাড়ি ফেলে পালিয়ে যায়৷ পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ৮১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে৷ পুলিশ ফেন্সিডিল এবং গাড়িটি আটক করে খোয়াই থানায় নিয়ে আসে৷ প্রাথমিক ভাবে জানা গেছে গাড়িটি আগরতলার ধলেশ্বর এর জনৈক লস্করের৷ তবে গাড়িতে কে কে ছিল তা জানা যায়নি৷ পুলিশ গাড়িতে থাকা দুই ব্যক্তির পেছনে ধাওয়া করলেও গাড়ির চালক সহ দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top