News Flash

  • Home
  • Uncategorized
  • টেপানিয়ায় দূর্ঘটনায় গুরুতর পাঁচ
Image

টেপানিয়ায় দূর্ঘটনায় গুরুতর পাঁচ

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ উদয়পুরের তেপানিয়া ইকো পার্কের সামনে দুটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন৷ জানা যায়, বিপরীতমুখী দুটি গাড়ি ইকো পার্কের সামনে আসলে চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেননি৷ তখনই মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে পাঁচজন যাত্রী আহত হন৷ আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ উভয় গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর হল বলেরো টিআর০১-বি-২০৫৫ এবং ম্যাজিক গাড়িটির নম্বর টিআর০১-সি-৩১৬৪৷ জানা যায়, ঘটনাস্থল থেকে রাধাকিশোরপুর থানার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এবং বাগমা আউট পোস্টের দূরত্বব মাত্র দুই কিলোমিটার৷ খবর পেয়ে বাগমা আউট পোস্টের পুলিশ আসলেও গাড়ি না থাকায় রোগীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে পারছিল না৷ শেষ পর্যন্ত রাধাকিশোরপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বাগমা পুলিশ ফাঁড়িতে গাড়ি না থাকার ঘটনা ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top