News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে যান, না হয় শরণার্থীর জীবনই কাটান, কড়া বার্তা সিংলার
Image

মিজোরামে যান, না হয় শরণার্থীর জীবনই কাটান, কড়া বার্তা সিংলার

naisingpara-reang-campনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ দিল্লির বৈঠক অনুসারে প্রস্তাবিত আগামী জানুয়ারি মাসে শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন এখন অনেকাটই অনিশ্চিত আঁচ করতে পেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব সন্তোষ কুমার সিংলা শরণার্থীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় মিজোরামে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করুন, নয়তবা শরণার্থী হয়েই থাকুন৷ বুধবার রিয়াং শরণার্থী শিবির পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব৷ তার আগে কাঞ্চনপুর ডাক বাংলোতে মিজোরাম এবং ত্রিপুরা সরকারের প্রতিনিধি ও রিয়াং শরণার্থীদের প্রতিনিধিদের সাথে তিনি বৈঠক করেন৷ ঐ বৈঠকে রিয়াং শরণার্থীদের প্রতিনিধিরা ১৩ দফা দাবি পেশ করেন৷ তাদের সাফ কথা শর্ত মেনে চুক্তিবদ্ধ হলেই মিজোরামে প্রস্তুত তারা৷ তাদের বক্তব্য, মিজোরামে প্রত্যাবর্তনে তাদেরকে জমি, চাকুরি, কাশ্মীরি পন্ডিতদের মতো ভাতা সহ সমস্ত দাবি মেনে নিলেই তারা মিজোরামে ফিরে যাবে৷ কিন্তু রিয়াং শরণার্থীদের সমস্ত দাবি পূরণ করা হয়তবা সম্ভব নয়, এজন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব তাদেরকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছেন বলে ধারণা করা হচ্ছে৷
এর আগেও বেশ কয়েকবার রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু প্রতিবারই সে উদ্যোগ ভেস্তে গেছে৷ কোন কোন ক্ষেত্রে মিজোরাম সরকারের রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের উদাসীনতার কারণেও এর আগে এই উদ্যোগ ভেস্তে যায়৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এবার কড়া ভাষায় মিজোরাম সরকারকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে নির্দেশ দেয়৷ ফলে, অনেকটা বাধ্য হয়ে মিজোরাম সরকার ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে উদ্যোগ নেয়৷ সে মোতাবেক রিয়াং শরণার্থীদের প্রাথমিক পর্যায়ে চিহ্ণিতকরণ প্রক্রিয়াও সম্পন্ন করেছে মিজোরাম সরকার৷ সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে স্থির হয় পূর্ব ঘোষণা অনুযায়ী নভেম্বরের বদলে জানুয়ারি থেকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে৷
এরই প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব সন্তোষ কুমার সিংলা৷ বুধবার তিনি কাঞ্চনপুরে রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে বৈঠক করেন৷ ঐ বৈঠকে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক জানিয়েছেন, রিয়াং শরণার্থী শিবিরে জন্ম নেওয়া শিশুদের জন্ম পঞ্জিকরণ পত্র দেওয়া হবে৷ প্রায় চার হাজার শিশুর জন্ম পঞ্জিকরণ পত্রের আবেদন জমা পড়েছে৷ এছাড়াও মিজোরাম সরকারের প্রতিনিধিদের কাছ থেকেও রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে কোন জটিলতা রয়েছে কিনা সে বিষয়ে খবর নেন শ্রী সিংলা৷ কিন্তু রিয়াং শরণার্থীদের প্রতিনিধিরা তাদের দাবি পূরণ না হলে মিজোরামে ফিরে যাওয়া সম্ভব নয় বলে এদিন বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন৷ ফলে, দাবি পূরণ না হলে রিয়াং শরণার্থীরা মিজোরামে ফিরে যাবেন না সে বিষয়ে নিশ্চিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব৷ আর তাই তিনি তাদেরকে হুঁশিয়ারিও দিয়েছেন৷ তাতে, আগামী জানুয়ারি মাসে রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top