News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারকের বাড়িতে হামলা ও হত্যার চেষ্টা, ধৃত দুই দুসৃকতিকে ছাড়িয়ে নিতে ফাঁড়িতে ধর্ণা মহিলাদের
Image

বিচারকের বাড়িতে হামলা ও হত্যার চেষ্টা, ধৃত দুই দুসৃকতিকে ছাড়িয়ে নিতে ফাঁড়িতে ধর্ণা মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ বিচারকের বাড়িতে গিয়ে হামলা ও হত্যার চেষ্টা করা হয়েছে৷ এই ঘটনার সাথে যুক্ত

বুধবার কলেজটিলা ফাঁড়িতে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন৷ ছবি নিজস্ব৷
বুধবার কলেজটিলা ফাঁড়িতে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন৷ ছবি নিজস্ব৷

দুইজনকে গ্রেপ্তার করা হলে এলাকাবার শতাধিক মহিলা ক্ষুব্ধ হয়ে ধর্ণা দিল পুলিশ ফাঁড়িতে৷ ঘটনা আগরতলার কলেজটিলা ফাঁড়ির অধীন আড়ালিয়া এলাকায়৷ মঙ্গলবার রাতে এলাকার বিক্রম ঋষিদাস ও বিশ্বনাথ ঋষিদাস বিচারক উত্তম ঋষিদাসের বাড়িতে চড়াও হয়৷ বিচারকের মা স্বপ্ণা ঋষিদাস সহ পরিবারের অন্যান্যদের হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ৷ সেই সাথে বিচারককে মারধর করার অভিযোগ উঠেছে ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে৷
এই ব্যাপারে আগরতলা পূর্ব থানার অধীন কলেজটিলা ফাঁড়িতে একটি এফআইআরও করেছেন উত্তম ঋষিদাস৷ সেই মোতাবেক থানায় একটি মামলা হয়েছে৷ মামলার নম্বর ১২৬/১৬৷ মামলাটি হয়েছে ইউএস ৪৪৭, ৪২৭, ৩০৭ এবং ৩৪ আইপিসি অনুযায়ী৷ মামলা নিয়ে মঙ্গলবারই পুলিশ অভিযুক্ত বিক্রম ঋষিদাস ও বিশ্বনাথ ঋষিদাসকে গ্রেপ্তার করেছে৷ আশ্চর্য্যজনক ঘটনা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার পর স্থানীয় মহিলারা একজোট হয়ে কলেজটিলা ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করে৷ তাদের বক্তব্য নির্দোষ দুইব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ একজন বিচারকের বাড়িতে হামলা ও হত্যার চেষ্টার দায়ে গ্রেপ্তার দুই দুসৃকতিকে ছাড়িয়ে নেওয়ার জন্য এলাকাবাসীর এইভাবে থানায় ধর্ণা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে জল্পনা চলছে৷ একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট ঐ দুসৃকতিদের বিরুদ্ধে যাতে কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় সেজন্য পুলিশের উপরও নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে খবর মিলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top