News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা ধবংস খোয়াইয়ে
Image

পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা ধবংস খোয়াইয়ে

marijuanaনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ ডিসেম্বর৷৷ খোয়াই চাম্পাহাওর থানাধীন পশুরাম বাড়িতে পুলিশের হানা৷ কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা গাছ নষ্ট ধবংস করল পুলিশ৷ বুধবার সাত সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শ্যামানন্দ শর্মার নেতৃত্বে খোয়াইয়ের এসিডিআর এবং চাম্পাহাওর থানার ওসি সহ এক পুলিশ বাহিনী হানা দেয় পশুরামবাড়ীতে৷ জঙ্গলের ভেতরে থাকা অন্তত দুই কানি জমিতে চাষ করা হয়েছিল৷ সমস্ত গাঁজা গাছ কেটে আগুন দিয়ে ধবংস করে দেয় প লিশ বাহিনী৷ তিন শতাধিক গাঁজা গাছ কেটে সাফ করে দেয় পুলিশ৷ তবে এই অভিযানে পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷
অথচ খোয়াই জেলা শাসকের অফিস রয়েছে৷ রয়েছে আরক্ষা দপ্তর৷ আরক্ষা দপ্তরের মূল কাজই হচ্ছে দেশী চোলাই মদ এবং বিলেতি মদ সহ গাঁজা চাষ এগুলির উপর হস্তক্ষেপ করা৷ খোয়াই জেলায় নেশাকারবারীদের আখড়া৷ বিশেষ করে গাঁজা চাষ৷ গাঁজা বিক্রেতারা খোয়াই শহরে আছে তা পুলিশ কর্তারাও ভাল করেই জানেন৷ কিন্তু বড় মাপের হপ্তা পেয়ে উনারা কিছুই জানেন না ভাব ধরে থাকেন৷ বিশেষ করে পৌর এলাকায় গাঁজা, দেশী মদ, কোরাক্স, ট্যাবলেট ব্যবসায়ী থানার হাতের কাছে৷ প্রায় দুশো হাতের কাছে পাইকারী বিক্রেতারা৷ অথচ উনারা কিছুই জানেন না বলে অভিযোগ জনগণের৷ জনগণের মতে যখন এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর মত বিরোধ হয় তখনই থানাবাবুরা অভিযান চালায়৷ খোয়াই এর প্রত্যন্ত এলাকায় বিশেষ করে চাম্পাহাওর এলাকায় গাঁজা চাষ বেশি হয়৷ এই অভিযান শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্যই৷ আর সমাজের মধ্যে প্রচার করতে এমন ছোট ছোট অভিযান হয়ে থাকে বলে অভিযোগ জনগণের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top