News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইসু্যতে বিরোধীদের হই হট্টোগোলে দুপুরে রাজ্যসভার অধিবেশন মুলতুবি
Image

নোট বাতিল ইসু্যতে বিরোধীদের হই হট্টোগোলে দুপুরে রাজ্যসভার অধিবেশন মুলতুবি

Parliament-of-Indiaনয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিল ইসু্যতে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলির হই হট্টোগোলের জেরে বৃহস্পতিবারও মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন| এদিন দুপুর দুটো পর‌্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন চেয়ারম্যান| নোট বাতিল ইসু্যতে বিরোধীদের হই হট্টোগোলের জেরে এদিন অধিবেশন শুরু হতে না হতে সংসদে গান্ধীমূর্তির পাদদেশে কালো কাপড় বেঁধে ধরনায় বসে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা| এটিএম-এ টাকা তুলতে গিয়ে যাঁরা মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে দুমিনিট নীরবতা পালন করা হয়| বিএসপি নেত্রী মায়াবতী বলেন, দেশের ৯০ শতাংশ মানুষের স্বার্থের দিকে তাকিয়ে এদিন কালাদিবস পালন করা হল| এরপর অবশ্য অধিবেশন শুরু হয়| বিরোধীরা রাজ্যসভায় প্রবল গন্ডগোল শুরু করে| সভা চালাতে কঠিন বাধার মধ্যে পড়ায় এদিন বাধ্য হয়ে সভা মুলতুবি করে দেন স্পিকার|
এদিকে, সভা মুলতুবি হওয়ার জেরে কেন্দ্রীয় সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর| কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রের অভিযোগ, নোট বাতিল ইসু্যতে প্রধানমন্ত্রীকে পাওয়া যাচ্ছেনা বলে বিপত্তি| তবে সংসদের অচলাবস্থার জন্য কংগ্রেসসহ বিরোধীদের দায়ী করেছেন কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু| তিনি বলেন, বিগত দুসপ্তাহ ধরে আলোচনা বন্ধ সংসদে| সংসদের কাজ ব্যাহত করে গান্ধীমূর্তির সামনে ধরনায় বসছেন বিরোধীরা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top