News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে ৬.২ তীব্রতার ভূকম্পন, কাঁপল বহুতল
Image

চিনে ৬.২ তীব্রতার ভূকম্পন, কাঁপল বহুতল

earth-quakeসাংহাই, ৮ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিনের পশ্চিমাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশ| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অবশ্য জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯| ভূকম্পনের জেরে এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১.১৫ মিনিট নাগাদ ৫.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জিনঝিয়াং প্রদেশে| চিনের ভূমিকম্প অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল উরুমকি আঞ্চলিক রাজধানী থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে| তীব্র ভূকম্পনে বেশ কয়েকটি বহুতল কেঁপে ওঠে| আতঙ্কে-প্রাণ বাঁচাতে বহু মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top