News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়াশাচ্ছন্ন উত্তর ভারত, সমস্যা বিমান ও ট্রেন চলাচলে
Image

কুয়াশাচ্ছন্ন উত্তর ভারত, সমস্যা বিমান ও ট্রেন চলাচলে

fogনয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): রাজধানী সহ গোটা উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট অব্যাহত| ফলস্বরূপ ব্যহত হল বিমান ও ট্রেন চলাচল| বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল গোটা উত্তর ভারত| খুব কাছের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না| ঘন কুয়াশার কারণে ব্যাপক সমস্যা হয় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তজার্তিক বিমানবন্দরে| বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ১৫০ মিটার| দেরিতে উড়েছে ৬টি আন্তর্জাতিক এবং ৭টি অন্তদের্শীয় বিমান|
ঘন কুয়াশার কারণে শুধু বিমান চলাচলই নয়, সমস্যা হয়েছে ট্রেন চলাচলেও| উত্তর ভারতে এদিন ৯৪টি ট্রেন দেরিতে চলেছে| ২টি ট্রেন বাতিল করা হয়েছে| নতুন সময়ে রওনা দিয়েছে ১৪টি ট্রেন| ঘন কুয়াশার কারণে অমৃতসরে এদিন দৃশ্যমানতা প্রায় শূণ্য ছিল| চণ্ডীগড়ে ৮০০ মিটার, উত্তর প্রদেশের বারাণসীতে ৪০০ মিটার, লখনউতে ১৫০ মিটার, পাটনায় ২০০ মিটার|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top