অনন্তবাগ, ৮ ডিসেম্বর (হি.স.): সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত হল জম্মু কাশ্মীরের অনন্তবাগ জেলা| বৃহস্পতিবার সকালে অনন্তবাগের আরওয়ানিতে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই| সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| গোপন সূত্রে সেনাবাহিনী খবর পায়, আরওয়ানি এলাকায় লুকিয়ে রয়েছে ৩ জঙ্গি| এরপরই জঙ্গি নিধনের লক্ষ্যে এলাকাজুড়ে তল্লাশি শুরু করে সেনাবাহিনী| বৃহস্পতিবার সকালে অভিযান চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা| পাল্টা জবাব দেয় সেনা| দু’পক্ষের মধ্যে দফায় দফায় শুরু হয় গুলি বিনিময়| এনকাউন্টারে ৩ লস্কর জঙ্গি খতম হয়েছে| গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে|
অনন্তবাগে সেনাবাহিনীর গুলিতে খতম ৩ লস্কর জঙ্গি, গোটা এলাকায় কড়া নিরাপত্তা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















