News Flash

  • Home
  • Uncategorized
  • সাত দিন পর নিখোঁজ মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ
Image

সাত দিন পর নিখোঁজ মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

muder photoনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ ডিসেম্বর৷৷ অবশেষে নিখোঁজ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হল৷ বিশালগড় মহকুমাস্থিত কৃষ্ণকিশোরনগর এলাকার বাসিন্দা প্রতিমা বর্মণের নিখোঁজের সাতদিন পর মঙ্গলবার সকালে এলাকারই একটি ডোবা থেকে তার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এদিন, স্থানীয় জনগণ মৃতদেহটি দেখতে পেয়ে বিশালগড় থানায় খবর দেয়৷ মহিলার শরীরে কাপড় দেখে তার বাড়ির লোকেরা তাকে শনাক্ত করেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিকভাবে অনুমান প্রতিমা বর্মণকে খুন করা হয়েছে৷
জানা গেছে, গত মঙ্গলবার থেকে তাকে খঁুজে পাওয়া যাচ্ছিল না৷ এনিয়ে বিশালগড় মহিলা থানায় ডেপুটেশানও দেওয়া হয়েছিল৷ ঘটনার বিবরণে প্রকাশ, গত মঙ্গলবার কে কে নগর এলাকার বাসিন্দা মৃদুল দেববর্মার বাড়িতে কালীপুজো উপলক্ষ্যে কাজের জন্য প্রতিমা বর্মণকে নিয়ে যাওয়া হয়৷ মৃদুলবাবুর বাড়িতে ঠিকাকাজ করেন প্রতিমার প্রতিবেশী রত্না দাস৷ জানা গেছে, মৃদুলবাবু রত্না দেবীকে প্রতিমা বর্মণকে বিসর্জনের দিন কাজের জন্য নিয়ে আসতে৷ কথামত রত্নাদেবীও তাকে নিয়ে আসেন৷ কিন্তু মঙ্গলবার রাত হয়ে গেলেও প্রতিমা বর্মণ বাড়ি না ফেরায় তার মেয়ে মোবাইলে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে৷ কিন্তু কেউই ফোন তুলছিলেন না৷ হঠাৎ রত্নাদেবী ফোন তুলে জানান, প্রতিমা বর্মণ বাড়ি চলে গেছেন৷ এই কথা জেনে প্রতিমা বর্মণের মেয়ে তার অসুস্থ বাবাকে নিয়ে মৃদুলবাবার বাড়িতে যান৷ সেখানে গিয়ে দেখে তার মার পায়ের জুতো ও মোবাইল সহ কাপড়ের থলি মৃদুলবাবুর বাড়িতেই রয়েছে৷ তাদেরকে দেখে মৃদুলবাবুর বাড়ির অন্যান্য সদস্য জানান, প্রতিমা বর্মণ বিকেলেই বাড়ি চলে গেছেন৷ এরপর থেকে তাকে আর খঁুজে পাওয়া যাচ্ছিল না৷ এদিন, মৃতদেহ উদ্ধারের পর প্রতিমা বর্মণের বাড়ির সদস্যরা তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোন কিছু নিশ্চিতভাবে বলা যাবে না বলে পুলিশ জানিয়েছে৷ অবশ্য এই ঘটনায় পুলিশ তদন্ত জারি রেখেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top