News Flash

  • Home
  • Uncategorized
  • সমাধিস্থ হলেন জয়ললিতা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন
Image

সমাধিস্থ হলেন জয়ললিতা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

চেন্নাই, ৬ ডিসেম্বর(হি.স.)৷৷ সমাধিস্থ হলেন আম্মা৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন হল তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী

মঙ্গলবার চেন্নাইতে জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী দেখে তাঁর বুকে মাথা রেখে কান্নায় ভেঙ্গে পড়েন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম৷ ছবি - পিআইবি৷
মঙ্গলবার চেন্নাইতে জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী দেখে তাঁর বুকে মাথা রেখে কান্নায় ভেঙ্গে পড়েন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম৷ ছবি – পিআইবি৷

জয়ললিতার৷ মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের মারিনা বিচে গান স্যালুটে অন্তিম বিদায় জানানো হল তামিলনাড়ুর প্রিয় আম্মাকে৷ মেরিনা বিচে চোখের জলে তাঁকে বিদায় জানাতে হাজির ছিলেন অসংখ্য মানুষ৷ তাঁর রাজনৈতিক গুরু এমজিআরের সমাধির পাশেই অন্তিম শয্যায় শায়িত করা হল জয়ললিতাকে৷ মেরিনা বিচে পুষ্পার্ঘ্য অর্পণ করে জননেত্রীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, কংগ্রেসের রাহুল গান্ধীসহ দেশের প্রথমসারির নেতারা৷ এছাড়া অন্ত্যেষ্টিতে হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনিরসেলভামসহ মন্ত্রিসভার সদস্যরা৷ সোমবার রাতে মারা যান জয়ললিতা৷ এদিন অন্তিম দর্শনের জন্যে তাঁর পার্থিব শরীর রাখা হয় চেন্নাইয়ের রাজাজী হলে৷ সেখানে উপচে পড়া ভিড় সামলাতে পুলিশকে রীতিমত হিমসিম খেতে হয়৷ প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ প্রয়াত নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মৃত্যুতে রাজ্যে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে৷ সমস্ত সুকল কলেজ বন্ধ থাকবে আগামী তিনদিন৷ জয়ললিতার মৃত্যুতে শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি৷ বিশেষ কাজ থাকায় তিনি অন্ত্যেষ্টিতে হাজির হতে না পারলেও দলের পক্ষে সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন৷ প্রসঙ্গত, জয়ললিতার মৃত্যুতে তামিনাড়ুর জুড়ে শোকের ছায়া৷ সকালে পোয়েস গার্ডেনের বাড়ি থেকে প্রয়াত নেত্রীর দেহ নিয়ে আসা হয় চেন্নাই শহরের প্রাণকেন্দ্রে রাজাজি হলেষ৷ পরনে ছিল তাঁর সবচেয়ে প্রিয় সবুজ রঙের শাড়ি৷ চার সেনাকর্মী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দেহ জাতীয় পতাকায় ঢেকে দেন৷ শ্রদ্ধা জানান নতুন মুখ্যমন্ত্রী পনিরসেলভম ও মন্ত্রিসভার সদস্যরা৷ জয়ললিতার প্রয়াণে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন দেশের সমস্ত রাজনৈতিক নেতা থেকে রুপোলি পর্দার লোকজনও৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী পনিরসেলভম৷ আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কান্নায় ভেঙে পড়েন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও৷ প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের রাজাজী হলে যান প্রধানমন্ত্রী মোদী৷ সেখানে তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন, তামিলনাড়ুর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী পনিরসেলভম৷ সোমবার রাতে জয়ললিতার মৃত্যুতে শোকে ভেঙে পড়ে সমগ্র চেন্নাই তথা তামিলনাড়ু৷ আজ যখন মোদী জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে ফিরে আসেন, তখন তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন পনিরসেলভম৷ এরপর যখন মোদী নিজের গাড়ির দিকে এগিয়ে যান, তখনও ফের মোদীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী৷ তাঁকে শক্ত হওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top