News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে জটিলতা, আসেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব, আজ আসতে পারেন

রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে জটিলতা, আসেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব, আজ আসতে পারেন

naisingpara-reang-campবিশেষ প্রতিনিধি, কাঞ্চনপুর, ৬ ডিসেম্বর৷৷ সূচী অনুযায়ী রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব মহেশকুমার সিংলা রাজ্যে আসার কথা থাকলেও এদিন তিনি আসতে পারেননি৷ অবশ্য তাঁর না আসার কারণ এখনো জানা যায়নি৷ তবে, কাঞ্চনপুর মহকুমা প্রশাসন জানিয়েছে, বুধবার তিনি আসবেন৷ রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি রাজ্যে এসে দুইদিন অবস্থান করবেন৷
উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইটানগর থেকে আগামীকাল সোজা তিনি কাঞ্চনপুরে নাইসিং পাড়ার রিয়াং শরণার্থী শিবিরে যাবেন৷ তাঁর এই সফরকে ঘিরে উত্তর জেলায় জোরদার নিরাপত্তা করা হয়েছে৷ বিশেষ করে বিএসএফ’র সপ্তম ব্যাটেলিয়ানের জওয়ানদের নিরাপত্তার কাজে লাগানো হয়েছে৷ সূত্রের খবর, আগামীকাল তিনি নাইসিং পাড়ায় গিয়ে সরাসরি রিয়াং শরণার্থীদের সাথে কথা বলবেন৷ তাদের রেশন কার্ড, ভোটার আইডি, অন্যান্য জরুরি কাগজপত্র ছাড়া আর কি কি সমস্যা রয়েছে তা জানারও চেষ্টা করবেন৷ পাশাপাশি চূড়ান্ত প্রত্যাবর্তনের আগে শরণার্থীদের মনে কোন রকমের ক্ষোভ রয়েছে কিনা তা বোঝারও চেষ্টা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব৷
কাঞ্চনপুর এসডিএম অফিস সূত্রে খবর, হেজাছড়া, আসাপাড়ার এবং নাইসিং পাড়ায় শরণার্থী শিবির মিলিয়ে মোট ৩৭৩৬টি রেশন কার্ড রয়েছে৷ জনৈক রিয়াং শরণার্থী যুবকের সাথে কথা বলে জানা গেছে, তারা মিজোরামে ফিরে যেতে প্রস্তুত৷ কিন্তু এখনো তাদের মনে বিভিন্ন বিষয়ে অনিশ্চিয়তা রয়েছে৷ অপর আরেকজন জানান, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিশেষসচিবের কাছে অনুরোধ করবেন তাদের যেন শুধুমাত্র মিজোরামের মমিথ জেলায় প্রত্যাবর্তন করা হয়৷ সূত্রের খবর, সফরে এসে মহেশ কুমার সিংলা উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথেও কথা বলবেন৷ পাশাপাশি রিয়াং শরণার্থীদের প্রতিনিধিদের সাথেও আলাদা করে কথা বলবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top