News Flash

Image

মুক্তি পেল রইস-এর ট্রেলর

ckcpllbusae_u8vমুম্বাই, ৭ ডিসেম্বর (হি.স.) : অবশেষে শেষ শাহরুখ ভক্তদের অপেক্ষা| মুক্তি পেল কিং খানের পরবর্তী ছবি রইস-এর ট্রেলর| এই ছবিতে এক মাফিয়া ডনের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ| শাহরুখ ছাড়াও ট্রেলরে দাগ কাটার মতো প্রতিভার ঝলক দেখিয়েছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি| এসিপি গুলাম প্যাটেলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি| কিন্তু রইস-এ তাঁর চরিত্রের সঙ্গে কিক-এর চরিত্রের বেশ মিল রয়েছে বলে মনে হয়েছে| জানুয়ারিতে মুক্তি পাবে রইস| ছবিটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া| প্রযোজনা করেছেন রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও এক্সেল এন্টারটেনমেন্ট|
রইসে শাহরুখ খান এক চোরাচালানকারীর ভূমিকায় অভিনয় করেছেন| নাম রইস আলম| চোরাই মদের ব্যবসা করে সে| ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি| কাহানির মিস্টার খানকে এখানে আরও একবার দেখা যাবে| তবে রইসে তিনি অতটা শক্ত অফিসার নন| কিন্তু জেদ এখানেও দুর্দমনীয়| এরই মাঝে প্রবেশ মাহিরা খানের| শাহরুখের বিপরীতে তিনি অভিনয় করছেন| রোম্যান্টিক সিনগুলিতে তিনি বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের থেকে কোনও অংশ কম নন| এছাড়াও ছবিতে আছেন অতুল কুলকার্নি ও সানি লিয়ন| লয়লা ও লয়লা গানে ঠুমকা করতে দেখা যাবে সানিকে| সানির একঝলক ট্রেলারেও দেখা গেছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top