News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার বিমান বিভ্রাট ঃ ৬ পাইলট সাসপেন্ড
Image

মমতার বিমান বিভ্রাট ঃ ৬ পাইলট সাসপেন্ড

mmamataনয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের ঘটনায় সাসপেন্ড করা হল ৬ পাইলটকে| ইন্ডিগো, স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়ার দু’জন করে পাইলটকে সাসপেনশনের নোটিশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন| গত ৩০ নভেম্বর পাটনায় একটি সভা সেরে রাতের বিমানে কলকাতায় ফিরছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাত ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে ইন্ডিগো বিমানটির অবতরণের কথা ছিল| কিন্তু প্রায় ৪০ মিনিট আকাশে চক্কর কাটার পর বিমানটি অবতরণের অনুমতি পায়| এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো| মমতার বিমান বিভ্রাট ইসু্যতে তোলপাড় হয় সংসদ|
৩০ নভেম্বর মমতা যে বিমানে ফিরছিলেন, সেই ইন্ডিগোর এয়ারবাস এ-৩২০-র আগে ছিল এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের দু’টি বিমান| সেই দুটি বিমানের পাইলট ও কো-পাইলটকেও সাসপেন্ড করা হয়েছে| আগামী কিছুদিন বিমান ওড়ানোর দায়িত্ব পাবেন না এই ৬ পাইলট| তার বদলে বেশ কিছু ট্রেনিং নিতে হবে তাঁদের|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top