News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাস কেড়ে নিল শিশুর প্রাণ, আহত দুই
Image

পৃথক স্থানে যান সন্ত্রাস কেড়ে নিল শিশুর প্রাণ, আহত দুই

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা / চড়িলাম, ৬ ডিসেম্বর৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাস কেড়ে নিল এক শিশুর প্রাণ এবং আহত হয়েছেন দুই জন৷ দু’জনেই স্বামী স্ত্রী বলে জানা গেছে৷ স্ত্রী আশঙ্কাজনক হলেও স্বামীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ এদিকে, শিশুর মৃত্যুর জন্য হাসপাতালকেও দায়ী করা হয়েছে৷
জিরানিয়ায় পথ দুর্ঘটনায় আহত শিশুকে শেষ রক্ষা করা গেল না৷ অগ্ণিনির্বাপক দপ্তরের সামনে পথ দুর্ঘটনায় আহত হয় শিশুটি৷ তার নাম স্বপ্ণিল দাস৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে৷ জরুরি ভিত্তিতে রক্ত দিতে না পারার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ জিবি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে৷ মৃত শিশুটির আত্মীয় পরিজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
মঙ্গলবার দুপুর একটায় বিশ্রামগঞ্জ রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় এক বাইক আরোহী ও তার পেছনের সিটে বসা দুজন সঙ্গীকে নিয়ে আগরতলা যাওয়ার সময় ঘটে এক দুর্ঘটনা৷ টিভিএস ভিক্টর টিআর০১-ই-৮১৬৮ নম্বরের বাইকিটেক পেছনের দিক দিয়ে একটি মারুতি ভ্যান গাড়ি ধাক্কা দিলে বাইক আরোহী তিনজন ছিটকে পড়ে রাস্তায়৷ তাদের চিৎকার শুনে পাশের লোকজন এগিয়ে এসে গীতা রাণী গোষ(৪০) স্বামী অনিল ঘোষ দুজনকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ গুরুতর জখম হন বাইকের পেছনে থাকা গীতারাণী ঘোষ৷ বাইক চালক যদিও প্রাণে বেঁচে গেলেন৷ তবে আহত অনিল ঘোষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ আর গীতা রাণী ঘোষকে জিবি হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক৷ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়৷ মারুতি গাড়িটি ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top