News Flash

  • Home
  • Uncategorized
  • জেলা কোর্ট এবং জেলা কারাগারের মধ্যে বিডিও কনফারেন্সের সূচনা
Image

জেলা কোর্ট এবং জেলা কারাগারের মধ্যে বিডিও কনফারেন্সের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সূচনা হল জেলা কোর্ট এবং জেলা কারাগারের মধ্যে বিডিও কনফারেন্সের ব্যবস্থা৷

মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতের অডিটরিয়ামে সূচনা হল জেলা কোর্ট এবং জেলা কারাগারের মধ্যে বিডিও কনফারেন্সের ব্যবস্থা৷ দেখছেন মুখ্যবিচারপতি টি ভাইপেই এবং আইনমন্ত্রী তপন চক্রবর্তী৷ পাশে রয়েছেন বিচারপতি এসসি দাস এবং বিচারপতি শুভাশিষ তলাপাত্র৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতের অডিটরিয়ামে সূচনা হল জেলা কোর্ট এবং জেলা কারাগারের মধ্যে বিডিও কনফারেন্সের ব্যবস্থা৷ দেখছেন মুখ্যবিচারপতি টি ভাইপেই এবং আইনমন্ত্রী তপন চক্রবর্তী৷ পাশে রয়েছেন বিচারপতি এসসি দাস এবং বিচারপতি শুভাশিষ তলাপাত্র৷ ছবি নিজস্ব৷

মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতের অডিটরিয়ামে মুখ্য বিচারপতি টি ভাইপেই এবং আইনমন্ত্রী তপন চক্রবর্তী এর সূচনা করেন৷ মূলত, রাজ্যের ১৫টি আদালতকে বিডিও কনফারেন্সিংয়ের আওতায় আনা হবে৷ এর মধ্যে ১২টি আদালত যুক্ত হয়েছে৷ আগরতলা, বিশালগড়, সোনামুড়া, খোয়াই, উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, সাব্রুম, জেলাআদালত কৈলাসহর, সিজেএম আদালত কৈলাসহর, ধর্মনগর এবং কমলপুর আদালতকে ইতিমধ্যে যুক্ত করা হয়েছে৷ গন্ডাছড়া, লংতরাইভ্যালী এবং গন্ডাছড়া আদালত আগামী কিছুদিনের মধ্যেই যুক্ত হবে বলে জানা গেছে৷ এদিন, এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি শুভাশিষ তলাপাত্র বলেন, প্রযুক্তির প্রসারে সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এসে গেছে৷ জেলা আদালতগুলির বিষয়ে এতদিন তৎক্ষণাৎ কোন কিছু জানা সম্ভব হত না৷ বিডিও কনফারেন্সিং সিস্টেম শুরু হওয়াতে এখন ঐ আদালতগুলিতে অনেক সহজে বিচার প্রক্রিয়া চালানো সম্ভব হবে৷ এছাড়াও ন্যাশনাল জুডিশিয়াল ডাটা গ্রিড (এনজেডিজি) এর আওতায় সমস্ত আদালতগুলিকে নিয়ে আসা হবে৷ তিনি বলেন, ইতিমধ্যে দেশের ১৪৭৬২টি আদালত এর আওতায় এসেছে৷ রাজ্যে আদালতগুলিকে প্রযুক্তিকরণ ৯৭৫ শতাংশ সম্পন্ন হয়ে গেছে৷ ফলে, এখন যে কোন মামলায় আদালতের নির্দেশ তৎক্ষণাৎ পাওয়া সম্ভব৷ বিশ্বের যে কোন প্রান্তে বসে আদালতের নির্দেশ জানা সম্ভব হবে৷ এছাড়াও চালু করা হয়েছে পুশ ম্যাসেজ সিস্টেম৷
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইনমন্ত্রী তপন চক্রবর্তী উচ্চ আদালতের এই পদক্ষেপের প্রশংসা করেছেন৷ পাশাপাশি সমস্ত মহকুমা আদালতেও এই সিস্টেম চালু করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷ এদিকে, উচ্চ আদালতের মুখ্যবিচারপতি টি ভাইপেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিচার প্রক্রিয়ায় এই সিস্টেম চালু হওয়ায় বিচার প্রক্রিয়ায় অনেক সুবিধা হবে৷ তবে, রাজ্যে ইন্টারনেট সংযোগের সমস্যা রয়েছে৷ সে কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top