News Flash

  • Home
  • Uncategorized
  • কালো টাকার সন্ধানে দেশের ১০টি ব্যাঙ্কের ৫০টি শাখায় তল্লাশি অভিযান ইডির

কালো টাকার সন্ধানে দেশের ১০টি ব্যাঙ্কের ৫০টি শাখায় তল্লাশি অভিযান ইডির

enforcement_directorate_logoনয়াদিল্লি, কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.) : সিবিআইয়ের পর এবার ইডি| কালো টাকার সন্ধানে দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে ইডি| ৱুধবার ১০টি ব্যাঙ্কের মোট ৫০টি শাখায় তল্লাশি অভিযান চালায় ইডি | নোট বাতিলের সিদ্ধান্তের পর যে শাখাগুলিতে সবচেয়ে বেশি বাতিল নোট জমা পড়েছে সেখানে হানা দেয় ইডি আধিকারিকরা | তাদের সন্দেহ এই ব্যাঙ্কগুলিতে কালো টাকাকে সাদা করা হচ্ছে | স্পেশ্যাল ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে কালো টাকা সাদা করার জন্য বলে গোপন সূত্রে খবর রয়েছে ইডি আধিকারিকদের কাছে | বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছে যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা চাইছে ব্যাঙ্ক পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলানোর জন্য |
ইডির তরফে জানানো হয়েছে, যে তারা এই ১০টি ব্যাঙ্কের ৫০ টি শাখার যেখানে সবচেয়ে বেশি পুরনো নোটে টাকা জমা পড়েছে সেখানে সমস্ত লেনদেনের তথ্য যাচাই করছে | ৱুধবার সাত ইডি আধিকারিকদের একটি দল কলকাতার দুটি ব্যাঙ্কে তল্লাশি চালায় | ক্যামাকস্ট্রিটের কানাড়া ব্যাঙ্কের প্রধান শাখা ও বেহালায় অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় ইডি তল্লাশি চালায়| ক্যামাকস্ট্রিটের কানাড়া শাখার ম্যানেজারকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দারা | ব্যাঙ্কের নথি ও লেনদেনের তথ্য খতিয়ে দেখেন তাঁরা| বেহালায় অ্যাক্সিস ব্যাঙ্কের শাখা থেকে নথি ও তথ্য সংগ্রহ করেন ইডির অধিকারিকরা| বড় বাজারের ব্যবসায়ী সঞ্জয় জৈনের বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালায়|
পুরনো নোট বাতিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে | তারই ভিত্তিতে ব্যাঙ্কে তল্লাশি চালানো হয়| এছাড়া দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা, চেন্নাইয়ের বিভিন্ন ব্যাঙ্কের প্রায় ৫০টি ব্রাঞ্চে তল্লাশি চালিয়ে তাদের তথ্য যাচাই করা হচ্ছে | পাশাপাশি সেই সব অ্যাকাউন্টের উপরেও নজর রাখা হচ্ছে যেখানে বড় অঙ্কের টাকা জমা পড়েছে | নোট বাতিলের পর সব অ্যাকাউন্ট যেখানে সন্দেহজনক লেনদেন করা হয়েছে তার উপরে নজর রাখা হচ্ছে | সম্প্রতি দিল্লির অ্যক্সিস ব্যাঙ্কের দুই কর্মীকে পুরনো নোট বাতিল নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে |

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top