News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোনেশিয়ায় ৬.৪ তীব্রতার ভূকম্পন, মৃত ২৫
Image

ইন্দোনেশিয়ায় ৬.৪ তীব্রতার ভূকম্পন, মৃত ২৫

earth-quakeজাকার্তা, ৭ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অ্যাকে প্রদেশ| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪| তীব্র ভূকম্পনে এখনও ২৫ জনের মৃতু্য হয়েছে| প্রশাসনের আশঙ্কা, আরও ১২-১৪ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন| ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ৱুধবার ভোর ৫.০৩ মিনিট নাগাদ ৬.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অ্যাকে প্রদেশ| ভূকম্পনের উত্সস্থল ছিল অ্যাকে প্রদেশের উত্তর-পূর্ব উপকূলের ১৭ কিলোমিটার গভীরে| তবে, কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি|
বিপর‌্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার ঘন্টাখানেকের মধ্যে পাঁচটি আফটার শকে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া| ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিডি জয়ার এলাকা| সেখানকার ডেপুটি ডিস্ট্রিক্ট চিফ মুলিয়াদি জানিয়েছেন, ‘এখনও পর‌্যন্ত ভূমিকম্পে ২৫ জনের মৃতু্য হয়েছে| ভেঙে পড়েছে কমপক্ষে ১৬টি বহুতল|’
উল্লেখ্য, ২০০৪ সালে ৯.২ তীব্রতার জোরালো ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়ার এই অঞ্চল| শুধুমাত্র অ্যাকে প্রদেশেই মৃতু্য হয়েছিল প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top