News Flash

  • Home
  • Uncategorized
  • আরো এক ধাপে আসল ৪৮০ কোটি টাকা, সূচনা হল ভ্রাম্যমান এটিএম
Image

আরো এক ধাপে আসল ৪৮০ কোটি টাকা, সূচনা হল ভ্রাম্যমান এটিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ আরো এক ধাপে রাজ্যে এল নতুন ৫০০ এবং ২০০০ ও ১০০ টাকার নোটে ৪৮০

মঙ্গলবার রাজ্য সচিবালয়ে মুখ্যসচিব এবং অর্থদপ্তরের প্রধান সচিব সূচনা করেন ভ্রাম্যমাণ এটিএম৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার রাজ্য সচিবালয়ে মুখ্যসচিব এবং অর্থদপ্তরের প্রধান সচিব সূচনা করেন ভ্রাম্যমাণ এটিএম৷ ছবি নিজস্ব৷

কোটি টাকা৷ এদিকে, ইউবিআই ভ্রাম্যমাণ এটিএম’র সূচনা করেছে মঙ্গলবার৷ এদিন, মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং এবং অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজুর হাত দিয়ে সূচনা হয় এই ভ্রাম্যমাণ এটিএম’র৷ ভ্রাম্যমাণ এই এটিএম’র পরিষেবা আপাতত আগরতলা শহরেই মিলবে৷ স্থানীয় ইউবিআই কর্তা জানিয়েছেন, আগামীদিনে সারা রাজ্যে ভ্রাম্যমাণ এটিএম পরিষেবার প্রস্তুতি নেওয়া হয়েছে৷ কিছুদিনের মধ্যে আগরতলা শহরতলীতেও এই ভ্রাম্যমাণ এটিএম পরিষেবা শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন৷
এদিন মহাকরণে অর্থদপ্তরের প্রধান সচিব স্থানীয় আরবিআই আধিকারিক এবং বিভিন্ন ব্যাঙ্ক ম্যানেজারদের সাথে বৈঠক করেছেন৷ ঐ বৈঠকে মূলত নগদ নোট গ্রাহকদের কাছে বিলি করার বিষয়ে আলোচনা হয়েছে৷ সূত্রের খবর, সাধারণ মানুষের কাছে নগদ নোট সহজে পৌঁছে দেওয়ার জন্য ব্যাঙ্ক ম্যানেজারদের অনুরোধ জানিয়েছেন অর্থ দপ্তরের প্রধান সচিব৷ পাশাপাশি সমস্ত এটিএম গুলিতে ৫০০ ও ১০০ টাকার পর্যাপ্ত মজুত সুনিশ্চিত করার জন্যও তিনি বলেছেন৷
সূত্র অনুসারে জানা গেছে, যে ৪৮০ কোটি টাকা এবার এসেছে তাতে ৫ কোটি টাকার ১০০ টাকার নোট, ৭৫ কোটি টাকার ৫০০ টাকার নোট এবং ৪০০ কোটি টাকার ২০০০ টাকার নোট রয়েছে৷ ইউবিআই এবং এসবিআই সূত্রে জানা গেছে, রাজ্যের সমস্ত ব্যাঙ্কে এই নোটগুলি পাঠানো হবে৷ এদিকে, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আরো নতুন একাউন্ট খোলার ব্যবস্থা করার জন্য রাজ্যকে অনুরোধ জানিয়েছে৷ সূত্রের খবর, ব্যাঙ্কের মাধ্যমেই লেনদেন বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ মূলত ক্যাশলেস লেনদেন পদ্ধতির কার্যকরেই এই উদ্যোগ৷ এমনটাই ধারণা করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top