News Flash

Image

প্রয়াত আম্মা

Jayaram Jayalalithaচেন্নাই, ৫ ডিসেম্বর(হিস)৷৷ অবশেষে বিকেলের গুজবই সত্যি হল৷ রাত সাড়ে এগারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮৷ তাঁর মৃত্যুতে গোটা তামিলনাড়ুতে শোকের আবহ৷ আম্মার মরদেহ বর্তমানে তাঁর নিজ বাসভবনে রাখা হয়েছে৷ বাইরে লক্ষাধিক আম্মা সমর্থক শোকে নিথর হয়ে পড়েছেন৷ জয়ললিতার মৃত্যুতে বরিষ্ঠ এআইডিএমকে নেতা ও পনিরসেলভম মুখ্যমন্ত্রী পদে শপথ নেন৷
সুস্থ হয়ে উঠছিলেন শোনা গেলেও রবিবার সন্ধেবেলা ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয়৷ আই সি ইউতে পাঠানো হয় তাঁকে৷ চিকিৎসকরা আম্মার জন্য প্রার্থনা করতে বলেন৷ এর পরই ভেঙে পড়েন এ আই এ ডি এম কে সমর্তকরা৷ এর মধ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিস্থিতি আরও জটিল হয়৷ গতকাল রাত থেকে তামিলনাড়ুর রাজধানীতে মোতায়েন হয় কড়া নিরাপত্তা৷ এদিকে, আজ বিকেলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলিতে ছড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু হয়েছে৷ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এসেছে তামিলনাড়ু সহ গোটা দেশের রাজনৈতিক মহলে৷ শোকাচ্ছন্ন দেশজুড়ে আম্মার অসংখ্য অনুরাগী৷ যদিও এই খবরের সত্যতা তখন স্বীকার করেনি অ্যাপোলো হাসপাতাল৷ কর্তৃপক্ষের দাবি ছিল, তাঁর লাইফ সার্পোট সিস্টেম চলছে৷ তবে অনুরাগীরা এখনও ভীড় করে থাকেন হাসপাতাল, দলীয় দফতরগুলিতে৷ বিভিন্ন স্থানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আম্মা ভক্তদের৷ রাজ্য জড়ে ভক্তদের মধ্যে শোকের ছায়া৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top