News Flash

  • Home
  • Uncategorized
  • রান্নার গ্যাসের কালোবাজারি বন্ধের দাবিতে যুব কংগ্রেসের পথ অবরোধ
Image

রান্নার গ্যাসের কালোবাজারি বন্ধের দাবিতে যুব কংগ্রেসের পথ অবরোধ

ycনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ রান্নার গ্যাসের কালোবাজারি রোধের উপযুক্ত  ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার সকালে আশ্রম চৌমুহনীতে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে যুব কংগ্রেস৷ অফিস টাইমে পথ অবরোধ করার ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়ে অফিসযাত্রী, সুকল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষজনকে৷ বিভিন্ন সুকলে বর্তমানে বার্ষিক পরীক্ষা চলেছে৷  হঠাৎ করে পথ অবরোধ করার ফলে পরীক্ষার্থীরাও বিপাকে পড়েন৷ ধলেশ্বরের মধ্য দিয়ে অলিগলি রাস্তা দিয়ে যাতায়াত করাও  কষ্টকর হয়ে উঠে৷ অনেক অফিস যাত্রীই এই পথ অবরোধের কল্যাণে অফিস কামাই করতে বাধ্য  হয়েছেন৷ জানা যায়, দীর্ঘদিন ধরেই রান্নার গ্যাসের সংকট চলেছে৷ ব্যাকলগ এখনো কমেনি৷ প্রতিটি পরিবারে অত্যন্ত একমাসে যেখানে একটি গ্যাস সিলিন্ডার প্রয়োজন সেক্ষেত্রে দুমাসেও একটি গ্যাস সিলিন্ডার মিলছে না৷ স্বাভাবিক কারণেই জটিল সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষজনকে৷ বৈধ ভোক্তারা সময়মতো গ্যাস না পেলেও কালোবাজারিদের কাছে যে কোনো সময় রান্নার গ্যাস মিলছে৷ তারা কোথা থেকে গ্যাসের যোগান পাচ্ছে তা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কালোবাজারীদের বিরুদ্ধে প্রশাসনের তরফে কঠোর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই তারা বুক উঁুচিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ তাতে বিপাকে পড়েছেন বৈধ ভোক্তারা৷ গ্যাসের সংকট মোকাবিলায় আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতেই সোমবার সকালে আশ্রম চৌমুহনী এলাকায় পথ অবরোধ  করেন ক্ষুব্ধ এলাকাবাসী৷ শেষ পর্যন্ত প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর পথ অবরোধ মুক্ত করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top