News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী

28_09_2014-paneerselvam29চেন্নাই, ৬ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী পনিরসেলভম | আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কান্নায় ভেঙে পড়েন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও| প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের রাজাজী হলে যান প্রধানমন্ত্রী মোদী| সেখানে তাঁকে দেখে কার‌্যত কান্নায় ভেঙে পড়েন, তামিলনাড়ুর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী পনিরসেলভম| সোমবার রাতে জয়ললিতার মৃতু্যতে শোকে ভেঙে পড়ে সমগ্র চেন্নাই তথা তামিলনাড়ু| আজ যখন মোদী জয়ললিতাকে শেষশ্রদ্ধা জানিয়ে ফিরে আসেন, তখন তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন পনিরসেলভম| এরপর যখন মোদী নিজের গাড়ির দিকে এগিয়ে যান, তখনও ফের মোদীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী| তাঁকে শক্ত হওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top