News Flash

  • Home
  • Uncategorized
  • এলইডি বাতি লাগানো হবে গোটা রাজ্যে, চালু হল উজালা প্রকল্প
Image

এলইডি বাতি লাগানো হবে গোটা রাজ্যে, চালু হল উজালা প্রকল্প

led-lightনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ রাজ্যের সবকটি শহরকে এলইডি’র আলোতে আলোকিত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেই লক্ষ্যে চালু হয়েছে উজালা স্কিম৷ এই স্কিমের আওতায় কেবল গ্রাহকদের বাড়িতে নয়, রাস্তাঘাট এবং বিপণীবিতানগুলিতেও এলইডি লাগানো হবে৷ সোমবার আগরতলায় বিদ্যুৎ ও নগরোন্নয়ন দপ্তর এবং এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ইইএসএল) যৌথ উদ্যোগে চালু হল উজালার উন্নত জীবন স্কিম৷ এবিষয়ে বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মানিক দে জানিয়েছেন, আগরতলা শহরে ইতিমধ্যেই এলইডি বাতি লেগে গেছে৷ রাজ্যের বাকি ১৯টি শহরেও এলইডি বাতি লাগানো হবে৷ খুব সম্ভবত আগামী সপ্তাহে এই মর্মে ইইএসএল’র সাথে চুক্তি স্বাক্ষরিত হবে৷ রাজ্যের ১৯টি শহরে এলইডি বাতিতে রূপান্তর করা হবে৷
এদিন শ্রী দে জানান, খুবই স্বল্পমূল্যে ইইসিএল এলইডি বাল্ব এবং পাখা বিক্রি করবে৷ এর জন্য তাদেরকে বিক্রয় কেন্দ্র গড়ে তোলার সুযোগ দেবে রাজ্য সরকার৷ বিদ্যুৎ নিগমের বিভিন্ন বিদ্যুৎ উপবিভাগে বিক্রয়কেন্দ্র গড়ে তুলবে ইইসিএল৷ এদিন, বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এলইডি বাতি ব্যবহারে প্রচুর বিদ্যুৎ সাশ্রয় হবে৷ তাছাড়া ইইসিএল’র কাছ থেকে স্বল্পমূল্যে এলইডি বাতি ও পাখা ক্রয় করতে পারবেন সাধারণ মানুষ৷ তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্প হিসেবেই এই স্কিমটি চালু হচ্ছে৷
জানা গেছে, উজালা স্কিমে গ্রাহকরা নয় ওয়াটে একটি এলইডি বাল্ব ৭০ টাকায়, ৫০ ওয়াটের পাখা ১১৫০ টাকায় এবং ১৮ ওয়াটের টিউবলাইট ২২০ টাকায় কিনতে পারবেন৷ এদিন মন্ত্রী মানিক দে জানান, সারা দেশে ২৪টি রাজ্যে এই স্কিম চলছে৷ তবে, ত্রিপুরাই প্রথম এলইডি বাতি আগরতলা শহরে লাগিয়েছে৷ অবশ্য, এই প্রজেক্ট প্রথম নিয়েছে অন্ধ্রপ্রদেশ এবং দ্বিতীয় নিয়েছে ত্রিপুরা৷ ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে ১০০ শতাংশ এলইডি বাতি লাগানো হয়ে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top