News Flash

  • Home
  • Uncategorized
  • লালফিতেকে লালকার্পেটে বদলাবেন, পেট্রোটেক-২০১৬ উদ্বোধন করে আশ্বাস প্রধানমন্ত্রীর
Image

লালফিতেকে লালকার্পেটে বদলাবেন, পেট্রোটেক-২০১৬ উদ্বোধন করে আশ্বাস প্রধানমন্ত্রীর

pm-narendra-modiনয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : দিল্লিতে শুরু হল পেট্রোটেক-২০১৬ সম্মেলন| সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেট্রোটেক-২০১৬ সম্মেলনের উদ্বোধন করে সমস্ত পেট্রোলিয়াম কম্পানীগুলিকে মেক ইন ইন্ডিয়ার অংশীদার হওয়ার আহ্ববান জানান| সেই সঙ্গে তিনি ভরসা দেন কোনও সিদ্ধান্ত আর লালফিতের ফাঁসে আটকে থাকবে না | তিনি লালফিতেকে লালকার্পেটে বদলে দিতে চান| এদিনের সম্মেলনে উপস্থিত দেশের পেট্রোলিয়ামমন্ত্রী, আধিকারী, আন্তর্জাতিক পেট্রোলিয়াম কম্পানীগুলির সিইও ও পেট্রোলিয়াম ক্ষেত্রের বিশেষজ্ঞদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন অয়েল এবং গ্যাসের মতো জ্বালানি শক্তি নিয়ে পুরানো নীতির বদল করছে | যা বিশ্ব বানিজ্যে সহায়ক |
আজ সকালে দিল্লি বিজ্ঞান ভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে পেট্রোকেট -২০১৬ সম্মেলনের শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১২ তম আর্ন্তজাতিক অয়েল এবং গ্যাস সম্মেলন ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয়ের স্বাধীন রাজ্যমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান| প্রধানমন্ত্রী বলেন, –এনার্জি এক্সেস, এনার্জি এফিসিয়েন্সী, এনার্জি সাস্টেনেবিলিটি ও এনার্জি সিকিউয়্যারিটি এই চার স্থম্ভের উপর টিকে আছে ভারত সরকারের তেল এবং গ্যাসের মতো জ্বালানি শক্তির নীতি|
প্রধানমন্ত্রী বিদেশ থেকে আগত প্রতিনিধিদের বলেন, ভারত সরকারের কম্পনীগুলি এখন যথার্থই বহুরাষ্ট্রীয় কম্পনীগুলির সঙ্গে এক শ্রেণীতে অবস্থান করছে| আমরা আমাদের ব্যবসায়ীক রণনীতির বদল ঘটিয়েছি| আমাদের কম্পানীগুলি বিদেশের ক্ষেত্রে আলাদা কম্পানী বানিয়ে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছে| আমাদের কম্পানীর সহযোগী কম্পানীগুলি আজ উপসাগরীয় দেশ, আফ্রিকা, উইরোপেও কাজ করছে| তিনি বলেন, এই ক্ষেত্রে সম্প্রতি আমরা রাশিয়াতে ৫.৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছি|
প্রধানমন্ত্রী বলেন, হাইড্রো কার্বন ক্ষেত্রে বিনিয়োগ সহজতর করতে হাইড্রো কার্বন খনন নীতি তৈরি করা হয়েছে| যাতে পেট্রোলিয়াম ও গ্যাস সেক্টরে বন্ধুত্বপূর্ণ বিনিয়োগ সম্ভব হয়| আমরা অভিন্ন লাইসেন্স নীতি গ্রহণ করেছি| বিগত দুই বছরে আমর ৬৭টি ক্ষেত্রকে নিলামে তোলার ব্যবস্থা করেছি|
প্রধানমন্ত্রী বলেন, সরকার এলপিজি গ্রাহকদের সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে ভর্তুকি দেওয়া শুরু করেছে| এর মাধ্যমে শুধু অসত্ ব্যবসা বন্ধ করা নয়, এই ক্ষেত্রে সরকারের খরচ অনেকটাই বাঁচানো সম্ভব হয়েছে| যার মাধ্যমে আগামী দিনে আরও ভালো কাজ করা যাবে| তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে আমাদের এখনও প্রতিবন্ধকতা রয়েছে| এর জন্য এলইডি ব্যবহারকে আরও বাড়িয়ে শক্তি সঞ্চয়ের চেষ্টা চলছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top