News Flash

  • Home
  • Uncategorized
  • বিসমিল্লা খানের বাড়ি থেকে চুরি পাঁচটি রুপোর সানাই সহ বহু উপহার ও স্মারক, তদন্তে পুলিশ
Image

বিসমিল্লা খানের বাড়ি থেকে চুরি পাঁচটি রুপোর সানাই সহ বহু উপহার ও স্মারক, তদন্তে পুলিশ

bismillah-khanবারাণসী, ৫ ডিসেম্বর (হি.স.): উস্তাদ বিসমিল্লা খানের বারাণসীর বাড়ি থেকে চুরি গেল পাঁচটি রুপোর সানাই সহ বহু উপহার ও স্মারকচিহ্ন| থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে| প্রয়াত সানাইবাদক বিসমিল্লা খানের ছেলে কাজিম হুসেন জানিয়েছেন, গত ৩০ নভেম্বর পৈতৃক ভিটেয় গিয়েছিলেন তিনি| রবিবার রাতে সেখান থেকে তিনি যখন বাড়ি ফেরেন, তখন দেখেন বাড়ির মূল গেটের তালা ভাঙা| ঘরের ভিতরে ঢুকে তিনি দেখেন, পাঁচটি রুপোর সানাই সহ চুরি গিয়েছে বহু উপহার ও স্মারক চিহ্ন| বারাণসীর সিনিয়র এসপি নীতীন তিওয়ারি জানিযেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে|  তবে, এই প্রথম নয়| ২০০৯ সালেও উস্তাদ বিসমিল্লা খানের বাড়ি থেকে চুরি হয়ে যায় একটি সানাই|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top