News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী
Image

নোট বাতিলের বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী

m_id_476427_manohar_parrikarপানাজি, ৫ ডিসেম্বর (হি.স.) : নাম না করে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নোট বাতিলের বিরোধী নেতা-নেত্রীদের সমালোচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর| তিনি বলেন, যারা নোট বাতিলের বিরোধিতা করছেন তাঁরা সকলেই চিটফান্ডের সঙ্গে জড়িত| গোয়াতে আগামী বছর হতে চলেছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারে বিজয় সংকল্প মিছিলের পর আয়োজিত সভায় নোট বাতিলের বিরোধিতা করা নেতাদের এই ভাষাতেই আক্রমণ করলেন প্রতিরক্ষামন্ত্রী | তিনি মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায় ও মুলায়ম সিং যাদবের নাম না করে বলেন, যে সব নেতা ও মন্ত্রীরা চিটফান্ডের টাকা আত্মস্যাত্ করেছেন এবং যাদের কাছে প্রচুর পরিমাণে কালোটাকা আছে তাই তাঁরা নোট বাতিলের বিরোধিতা করছেন|
প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী তো নোট বাতিলে এতটা কষ্ট পেয়েছেন যে তাঁর রাজ্যে থাকা সেনাবাহিনীকে তিনি আক্রমণ করছেন| পাশাপাশি পশ্চিমবঙ্গে সেনা মোতায়েনের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে অস্বীকার করে তিনি বলেন, আমি সেনার সঙ্গে কথা বলেছি| তারা বিষয়টি আগেই পশ্চিমবঙ্গের সরকারকে জানিয়েছে বলে জানায় আমাকে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top