News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা গাড়ির, হায়দরাবাদে মৃত ৪ যুবক
Image

নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা গাড়ির, হায়দরাবাদে মৃত ৪ যুবক

accidentহায়দরাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হায়াতনগরের পেদাম্বারপেটে| সোমবার ভোররাতে আউটার রিং রোড ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে একটি গাড়ি| সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়| ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন যুবক| মৃতদের নাম, শিবাকৃষ্ণ, শশিধর, রাজু ও শ্রীকান্ত| তাঁদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে| বাড়ি ওয়ারাঙ্গেল জেলায়|
পুলিশ জানিয়েছে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক বন্ধুকে ছাড়তে গিয়েছিলেন ৪ বন্ধু| সেখান থেকে তাঁরা গাড়িতে করে ঘাটকেশ্বরের দিকে আসছিলেন| আউটার রিং রোড ধরে ফেরার পথে পেদাম্বারপেটের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে| পুলিশের অনুমান, গাড়িটি দ্রুত বেগে চলছিল| নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top