News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্থ টেস্টখেলতে মু্ম্বই পৌঁছল ১৪ সদস্যের ভারতীয় দল
Image

চতুর্থ টেস্টখেলতে মু্ম্বই পৌঁছল ১৪ সদস্যের ভারতীয় দল

cricket-generic-806_806x605_61475047367মুম্বাই, ৫ ডিসেম্বর (হি.স.) : চতুর্থ টেস্টখেলতে মু্ম্বই পৌঁছল ১৪ সদস্যের ভারতীয় দল | ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে এগিয়ে থাকা ভারতীয় দল সোমবার একে একে মুম্বাই পৌঁছন | আগামী ৮ ডিসেম্বর শুরু হতে চলা ওই ম্যাচের জন্য আগামীকাল মঙ্গলবার থেকেই ওয়াংখেড়েতে অনুশীলনে নামবে কোহলি ব্রিগেড| চোট আঘাতে থাকলেও এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়তে মরিয়া কুম্বলে-কোহলি জুটি|
মুম্বাই টেস্টে দলের সঙ্গে যোগ দিয়েছেন সুস্থ হয়ে ওঠা লোকেশ রাহুল| মুম্বই টেস্টে দলে ফেরার জন্য প্রস্তুত তিনি| বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট চলার সময় হাতে চোট পেয়েছিলেন ডানহাতি ওপেনার| মোহালি টেস্টে তাঁর খেলা হয়নি| এদিকে ঋদ্ধিমান সাহা এখনও সুস্থ হননি| তাই চতুর্থ টেস্টেও খেলার সুযোগ পাচ্ছেন পার্থিব প্যাটেল| বাংলার উইকেটরক্ষকের চোটের বর্তমান যা পরিস্থিতি তাতে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে| ফলে পঞ্চম টেস্টেও তিনি অনিশ্চিত| যদিও মোহালিতে পার্থিব খারাপ পারফরম্যান্স করেননি| তবে রাহুল প্রথম একাদশে ফিরলে পার্থিবকে হয়ত সাতে ব্যাট করতে নামতে হবে| বি সি সি আইয়ের নিয়মানুযায়ী চোট সারিয়ে দলে ফেরার আগে অন্তত একটা প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হয় ক্রিকেটারদের| কিন্তু রাহুলের ক্ষেত্রে হয়ত ব্যতিক্রম ঘটবে| কোনও প্রস্তুতি ম্যাচ ছাড়াই ওয়াংখেড়েতে নেমে যাবেন রাহুল|
এদিকে, মুম্বই টেস্টে কোহলিদের বোলিং ইউনিটেও পরিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে| মহম্মদ সামি খেলবেন| উমেশ যাদবের জায়গা নাও হতে পারে প্রথম একাদশে| এদিকে ৮ ডিসেম্বর ইশান্ত শর্মার বিয়ে| তাই তিনি দলের সঙ্গে থাকছেন না|

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top