করাচি, ৫ ডিসেম্বর (হি.স.): করাচির রিজেন্ট প্লাজা হোটেলে ভয়াবহ আগুন লেগে মৃতু্য হল অন্তত ১১ জনের| অগ্নিদ্বগ্ধ ও প্রাণ বাঁচানোর ছুটোছুটিতে আহত হয়েছেন কমপক্ষে ৭৫ জন| মৃতদের মধ্যে রয়েছেন ৫ মহিলা| ঘটনার সময় হোটেলে আটকে পড়েছিলেন পাক ক্রিকেটার শোয়েব মকসুদ| আর এক ক্রিকেটার ইয়াসিন মুরতাজা প্রাণে বাঁচতে তিন তলা থেকে ঝাঁপ দেন| গোড়ালি ভেঙে গিয়েছে তাঁর| জানলা ভেঙে বেরোতে গিয়ে জখম হয়েছেন কারামত আলি|
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে করাচির শাহরাহ-ই-ফয়জল এলাকায় অবস্থিত রিজেন্ট প্লাজা হোটেলের রান্নাঘরে আগুন লাগে| নিমেষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা হোটেলে| তখন সেখানে ছিলেন প্রায় ১০০ অতিথি| আতঙ্কে-প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন তাঁরা| খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন| ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে| করাচির মেয়র ওয়াসিম আখতার জানিয়েছেন, আগুন লাগার কারণ জানা যায়নি| প্রচণ্ড ধোঁয়া এবং বেরোনোর রাস্তা না থাকায় উদ্ধারকাজ ব্যহত হয়|
করাচির রিজেন্ট প্লাজা হোটেলে ভয়াবহ আগুেন মৃত অন্তত ১১, আহত ৭৫ জন
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















