News Flash

  • Home
  • Uncategorized
  • অস্তিত্ব রক্ষায় নিঃশর্তে বিজেপি’র সাথে আঁতাতে রাজি আইএনপিটি
Image

অস্তিত্ব রক্ষায় নিঃশর্তে বিজেপি’র সাথে আঁতাতে রাজি আইএনপিটি

bjp-inptনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ বিজেপির সাথে নিঃশর্তে সমঝোতা করতে চাইছে আইএনপিটি৷ সূত্রের খবর, আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জোটসঙ্গী হিসেবে বিজেপির সাথে সমঝোতা করতে চাইছে আইএনপিটি৷ আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ধর্না দেবে আইএনপিটির নেতৃবৃন্দরা৷ ঐ সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সাথে বৈঠক করতে পারেন আইএনপিটি নেতৃবৃন্দ৷
উল্লেখ্য, এডিসিতে ইনার লাইন পারমিট সহ বিভিন্ন দাবিতে দিল্লিতে ধর্নায় বসবে আইএনপিটি৷ তবে, বিজেপির সাথে নির্বাচনী আঁতাতের ক্ষেত্রে কোন শর্তারোপ করবেন না উপজাতি ভিত্তিক এই আঞ্চলিক দলটি৷ সূত্র অনুসারে জানা গেছে, রাজ্যে উপজাতি মহল্লায় শক্তি বৃদ্ধির জন্য ঝাঁপিয়েছে আইএনপিটি৷ পাহাড়ে তাঁদের মূল প্রতিপক্ষ শাসক দল সিপিএম এবং আইপিএফটি৷ এদিকে, রাজ্যভাগের দাবি থেকে সরতে নারাজ আইপিএফটি৷ তাই রাজ্যে ক্রমশ শক্তি বৃদ্ধি হওয়া বিজেপির সাথে গাঁট বাঁধতে চাইছে আইএনপিটি৷ আইপিএফটি’র সাথে বিজেপি কোন শর্তে আঁতাত করবে না তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে৷ তবে, সম্প্রতি নেডা’র কনভেনার ডা হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়ে গেছেন রাজ্যে কোন রাজনৈতিক দলের সাথে বিজেপি আঁতাত করবে না৷ তা জেনেও আইএনপিটি নিজেদের অস্তিত্ব রক্ষায় বিজেপির সাথে আঁতাত করতে চাইছে৷ ফলে, এখন দেখার বিষয় উপজাতি ভোট কব্জা করতে বিজেপি আইএনপিটির হাত ধরতে রাজি হবে কিনা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top