News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আনা হল শব, রাজধানীতে ছাত্র ও যুব সংগঠনের শ্রদ্ধা নিবেদন, শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য আজ
Image

রাজ্যে আনা হল শব, রাজধানীতে ছাত্র ও যুব সংগঠনের শ্রদ্ধা নিবেদন, শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য আজ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ আগরতলা, ১ ডিসেম্বর৷৷ জঙ্গী হামলায় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয়

আগরতলা বিমানবন্দরে নিয়ে আসা হয় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শব৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷
আগরতলা বিমানবন্দরে নিয়ে আসা হয় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শব৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

মর্য্যাদায় শুক্রবার সম্পন্ন হবে৷ কল্যাণপুরের বড়ময়দানের কাছে গারিংপাড়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ জওয়ানের শব আগরতলায় আনা হয়েছে৷ রাখা হয়েছে আসাম রাইফেলসের স্থানীয় হাসপাতালে৷ এদিকে বৃহস্পতিবার শীহদ চিত্তরঞ্জন দেববর্মার শব কল্যাণপুরে নিয়ে যাওয়া হবে বলে খবর ছিল৷ সেই মোতাবেক প্রশাসনের কর্মকর্তা, বিধায়ক, জনপ্রতিনিধি সহ কল্যাণপুরের বিভিন্ন গ্রামের হাজারো জনগণ অন্তিম বিদায় জানাতে শহীদের বাড়িতে উপস্থিত হয়েছেন৷ কিন্তু, এদিন শব নিয়ে যাওয়া হয়নি কল্যাণপুরে৷ এদিকে, এদিন সন্ধ্যায় আগরতলা শহরে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে৷ এছাড়া ডিওয়াইএফআই’র পক্ষ থেকে শহীদ জওয়ান শম্ভু সাতমুড়া ও শহীজ জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে৷ প্রজ্জ্বলন করা হয় মোমবাতি৷
জম্মুর নাগরোটার আর্টিলারি সেনা শিবিরে মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ পুলিশের উর্দি পরে পাকিস্তানের জঙ্গীরা অত্যাধুনিক আগ্ণেয়াস্ত্র সমেত আত্মঘাতী হামলা চালায়৷ এই জঙ্গীদের এই কাপুরুষের হামলার পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা৷ দেহে প্রাণ থাকা অবস্থায় চিত্তরঞ্জন দেববর্মা সহ অন্যান্য সৈনিকরা জঙ্গীদের মোকাবিলা করে যায়৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি জাতীর সম্মান বাঁচাতে গিয়ে শহীদের মৃত্যু বরণ করে নিয়েছেন চিত্তরঞ্জন দেববর্মা সহ সাতজন সৈনিক৷ ছত্রিশ [vsw id=”eBI5lEy7EuU” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]বছর বয়সী চিত্তরঞ্জন দেববর্মা শহীদ হওয়ার খবর কল্যাণপুরে পৌঁছতেই গোটা কল্যাণপুরে শোকের ছায়া নেমে আসে৷ শুধু কল্যাণপুরই নয় গোটা রাজ্য এই বীর শহীদ সৈনিকের দেশের জন্য প্রাণ উৎসর্গ করায় গর্বিত৷ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তেমনি রাজ্যের আপামর জনগণ এই জওয়ানের শহীদ হওয়াকে সেলুট জানাচ্ছে৷
বৃহস্পতিবার দিল্লী থেকে বিশেষ বিমানে শহীজ বীর সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শব আগরতলা বিমানবন্দরে নিয়ে আসা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন সেনা বাহিনীর ব্রিগেডিয়ার সহ অন্যান্য আধিকারীকরা৷ ছিলেন রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারীকরাও৷ বিমানবন্দর চত্বরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত পদাধিকারীরা৷ শুক্রবার সকালে হেলিকপ্ঢারে করে শহীদের শব নিয়ে যাওয়া হবে কল্যাণপুরের পাগলাবাড়ি ভিলেজের ওয়ারেন্টু সুকলের মাঠে৷ এই সুকলের মাঠেই হেলিকপ্ঢার অবতরণ করবে৷ হেলিকপ্ঢার থেকে নামিয়ে কফিনবন্দী শব দেড় কিলোমিটার পথ বেয়ে গাড়িংপাড়াস্থিত বাড়িতে নিয়ে যাওয়া হবে৷ সেখানে উপস্থিত থাকবেন টিএসআর, পুলিশ ও সেনা বাহিনীর জওয়ান এবং আধিকারীকরাও৷ তোপ ধবনির মাধ্যমে সেনা বাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্য্যাদায় শহীদ বীর সৈনিক চিত্তরঞ্জন দেববর্মাকে অন্তিম শ্রদ্ধা জানিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top