News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের পত্নীবিয়োগ
Image

প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের পত্নীবিয়োগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ দীর্ঘ রোগভুগের পর কলকাতার একটি বেসরকারী নার্সিং হোমে প্রয়াত হলেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের স্ত্রী মায়া রায় বর্মনের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বৃহস্পতিবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷
প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের স্ত্রী মায়া রায় বর্মনের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বৃহস্পতিবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের সহধর্মীনী৷ মৃত্যুকালে প্রয়াতা মায়া রায় বর্মণের ৭২ বছর৷ স্বামী, তিন পুত্র ও এক কন্যা সহ বহু আত্মীয় পরিজনকে রেখে গেছেন তিনি৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে প্রয়াতের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন বিরোধী দলনেতা রতন লাল নাথ, কংগ্রেস পরিষদীয় নেতা গোপাল চন্দ্র রায়, সুরজিৎ দত্ত সহ আরো অনেকেই৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমীর রঞ্জন বর্মণের স্ত্রীর মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন৷ এক শোক পত্রে রাজ্যপাল তথাগত রায় প্রয়াতার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সাংগঠনিক কাজে কৈলাসহরে থাকায় সেখান থেকে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন৷
বৃহস্পতিবার সকালে প্রয়াতা মায়া রায় বর্মণকে আগারতলায় নিয়ে আসা হয়৷ প্রয়াতার নিজ বাসভবনে তাঁর মরদেহ আসার বহু মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন৷ এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top