News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরনগর পঞ্চায়েত সমিতি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে সিপিএম
Image

গৌরনগর পঞ্চায়েত সমিতি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে সিপিএম

CPIMনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ ডিসেম্বর৷৷ আগামী ১৯ ডিসেম্বর রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের শূণ্য আসনে উপনির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম দিন ছিল বৃহস্পতিবার৷ শেষ দিনে ঊনকোটি জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী৷ গতকাল বিজেপি ও সিপিএম তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ বৃহস্পতিবার কৈলাসহর মহকুমার গৌরগর ব্লক ও চন্ডিপুর ব্লকের সবকটি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার কাজ শেষ হয়েছে৷ এর মধ্যে গৌরনগর পঞ্চায়েত সমিতির সাত নং আসনে এইবার চতুর্মুখী লড়াই হচ্ছে৷ কংগ্রেস, বিজেপি, তৃণমূল ও শাসক দল সিপিএম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ গৌরনগর ব্লকের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ১ নং আসনে ১ নং সিটে, ২ নং আসনের ২ নং সিটে, লক্ষ্মিপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং আসনের ৮ নং সিটে উপনির্বাচনের জন্য মোট ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছে৷ চন্ডিপুর ব্লকের হালাইপর গ্রাম পঞ্চায়েতের ৫ নং আসনের ৯ নং সিটে, সরজিনি গ্রাম পঞ্চায়েতের ৩ নং আসনের ৫ নং সিটে উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে৷ এর মধ্যে বিজেপি-২, সিপিএম-২, কংগ্রেস-১ টি আসনে প্রার্থী দিয়েছে৷ সরজিনি পঞ্চায়েতের ৩ নং আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি৷ দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে নিজ নিজ দলের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান নেতৃত্বরা৷
লড়াই হচ্ছে মাঠে, ব্যালটে আসবে রায়৷ এর অপেক্ষায় থাকতে হবে ২৩ ডিসেম্বর পর্যন্ত৷ তবে লড়াই হচ্ছে গৌরনগর ব্লকের লক্ষ্নিপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং আসনে৷ কারণ এই আসন যে দিকে যাবে সেই দল পঞ্চায়েতের ক্ষমতায় আসবে৷ গত পঞ্চায়েত নির্বাচনে মোট ১১টি আসনের মধ্যে ৬টি আসনে জয়ী হয়ে পঞ্চায়েতের ক্ষমতায় আসে সিপিএম৷ আর বিরোধী দল কংগ্রেস পেয়েছিল ৫টি আসন৷ চার মাস আগে শাসকদলের এই পঞ্চায়েতের উপপ্রধান অকাল মৃত্যুতে আসন খালি হয়ে যায়৷ বর্তমানে পঞ্চায়েতের ১০ সদস্যের মধ্যে কংগ্রেস ও সিপিএম সমান সমান৷ যার ফলে সেই আসন দুই দলের পক্ষে খুব গুরুত্বপূর্ণ৷ কোন দল বিনাযুদ্ধে মাঠ ছাড়তে নারাজ৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কাজ শুরু দিয়েছে দলগুলি৷ বিজেপি যদিও সেখানে প্রার্থী দিয়েছে তবে তেমন কিছু ফলাফল হবে বলে ধারণা রাজনৈতিক মহলের৷ দাদন বিলির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে৷ এই আসনে গত ত্রিশ বছর ধরেই সিপিমে প্রার্থী জয়ী হচ্ছেন৷ সেই আসনে অন্য কোন রাজনৈতিক দল জয়ী হতে পারেনি৷ বিশেষ করে গৌরনগর পঞ্চায়েত সমিতির ৭ নং আসনে আনুষ্ঠানিক ভাবে সিপিএম শেফা বেগমকে প্রার্থী করার জন্য বিভাগীয় অফিস থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছিল৷ কিন্তু, গতকাল হঠাৎ তাকে পরিবর্তন করে রুণা বেগমকে প্রার্থী করেছে৷ এদিকে শেফা বেগমের নাম ঘোষণার পর শুরু করা হয়েছিল প্রচার৷ শেষে তাকে প্রার্থী না করায় ক্ষোভের সঞ্চার হয়েছে৷ তিনি বিজেপি দলে যোগ দিয়েছেন৷ আজ এই আসন থেকে বিজেপির প্রার্থী হন শেফা বেগম৷ যার ফলে গৌরনদর পঞ্চায়েত সমিতির ৭ নং আসনে কঠিন চ্যালেঞ্জের মুখে শাসক দল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top