News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার বিমান বিভ্রাট, নিরপেক্ষ তদন্তের দাবিতে তোলপাড় সংসদ
Image

মমতার বিমান বিভ্রাট, নিরপেক্ষ তদন্তের দাবিতে তোলপাড় সংসদ

Parliament-of-Indiaনয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): আকাশে হত্যার ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে| মমতার বিমান বিভ্রাট নিয়ে এভাবেই সংসদে সরব হলেন বিরোধীরা| তোলপাড় হল সংসদ| বৃহস্পতবার সংসদে একজোট হয়ে সরব হন বিরোধীরা| বিরোধিতা করেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, বিএসপি নেত্রী মায়াবতী সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা| এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা| বিরোধীদের চক্রন্তের তত্ত্ব অবশ্য খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা|
সংসদে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিগো বিমানে ফিরছিলেন, সেটি সন্ধে ৭.৩৬ মিনিটে পাটনা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়| বিমানটি যখন কলকাতার কাছে এসে পেঁৗছয়, তখন তার আগে আরও কয়েকটি বিমান অবতরণের জন্য অপেক্ষা করছিল| এর মধ্যে স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার দু’টি বিমানেও জ্বালানি কম ছিল| মমতা বন্দ্যোপাধ্যায় যে বিমানটিতে ছিলেন, সেই ইন্ডিগোর বিমানের পাইলট কলকাতার এয়ার ট্র‌্যাফিক কন্ট্রোলে বিমানে জ্বালানি ফুরিয়ে আসার কথা জানান| এর পরেই স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো জ্বালানি কম থাকা এই তিনটি বিমানকে অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের সুযোগ করে দেওয়া হয়|
মন্ত্রী জয়ন্ত সিনহার এই যুক্তি অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন| তাঁর প্রশ্ন, যাত্রীদের কোনও আশঙ্কা না থাকলে বিমানবন্দরে কেন দমকল, চিকিত্সক ও অ্যাম্বুল্যান্স সহ সমস্ত আপত্কালীন ব্যবস্থা তৈরি রাখা হয়েছিল?
নোট বাতিলের প্রতিবাদে পাটনায় একটি সভা সেরে রাতের বিমানে কলকাতায় ফিরছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাত ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে ইন্ডিগো বিমানটির অবতরণের কথা ছিল| কিন্তু প্রায় ৪০ মিনিট আকাশে চক্কর কাটার পর বিমানটি অবতরণের অনুমতি পায়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top