News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এল ৩০ কোটি টাকার ৫০০’র নতুন নোট
Image

রাজ্যে এল ৩০ কোটি টাকার ৫০০’র নতুন নোট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ অবশেষে রাজ্যে এল নতুন ৫০০ টাকার নোট৷ তবে, চাহিদার তুলনায় খুবই কম

বুধবার রাজ্যের কিছু ব্যাঙ্কের গ্রাহকদের হাতে দেওয়া হয়েছে নতুন ৫০০ টাকার নোট৷ ছবি নিজস্ব৷
বুধবার রাজ্যের কিছু ব্যাঙ্কের গ্রাহকদের হাতে দেওয়া হয়েছে নতুন ৫০০ টাকার নোট৷ ছবি নিজস্ব৷

পরিমাণে আসায় আরো কয়েকদিন সমস্যা থাকবে নোট বাতিলের জেরে৷ সূত্রের খবর, রাজ্যে মাত্র ৩০ কোটি টাকার নতুন ৫০০ টাকার নোট এসেছে৷ যেখানে চাহিদা রয়েছে নূ্যনতম ৫০০ কোটি টাকা৷ সে জায়গায় স্বল্প সংখ্যায় নতুন ৫০০ টাকার নোট আসাতেও সমস্যা সেই তিমিরেই রয়ে যাচ্ছে৷ অবশ্য, এখন বাজারে ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার ছেঁড়া নোটও সচল বলে ঘোষণা দিয়েছে আরবিআই৷ জানা গেছে, ঐ ছেঁড়া নোটও এখন বাজারে ব্যবহার করা যাবে৷ এর পেছনে আরবিআই’র যুক্তি নোট বাতিলের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার ছেঁড়া নোটগুলি কাজে লাগানো গেলে সমস্যার কিছুটা সমাধান হবে৷
ইতিমধ্যে বিভিন্ন ব্যাঙ্কে ৫০, ২০ এবং ১০ টাকার নোট দেওয়া হচ্ছে৷ সেই নোটগুলির অধিকাংশই ছেঁড়া কিংবা বাজারে লেনদেনের ক্ষেত্রে অযোগ্য৷ স্থানীয় এক ব্যাঙ্ক কর্তা জানিয়েছেন, আরবিআই’র নির্দেশ মেনে ঐ নোটগুলি এখন গ্রাহকদের দেওয়া হচ্ছে৷ নোট বাতিলের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কিছুটা সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷
এদিকে, আরো এক সপ্তাহের আগে রাজ্যে নোট বাতিলের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার থেকে উত্তরণের কোন সম্ভাবনা নেই৷ আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ নাগাদ ৫০০ টাকার নোট চাহিদা অনুযায়ী আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে৷ বুধবার রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কগুলিতে নতুন ৫০০ টাকার নোট গ্রাহকদের দেওয়া হয়েছে৷ তবে, চাহিদা অনুযায়ী দেওয়া সম্ভব হয়নি৷
এদিকে, এটিএম থেকে প্রয়োজন অনুসারে টাকা তোলা না যাওয়ায় চাপ বাড়ছে ব্যাঙ্কে৷ সূত্রের খবর, রাজ্যে সমস্ত এটিএমগুলিতে পর্যাপ্ত হারে নতুন নোটের ব্যবস্থা করতে আরো মাসাধিকাল সময় লেগে যাবে৷ রাজ্যে নতুন ৫০০ টাকার নোট আসলেও সমস্ত এটিএম থেকে এখনই পাওয়া যাবে না এই নোট৷ জনৈক ব্যাঙ্ক কর্তা জানিয়েছেন, এটিএমগুলিতে ২০০০ টাকার নোটের প্রযুক্তিগত রূপান্তর সম্পন্ন হয়েছে৷ কিন্তু ৫০০ টাকার নতুন নোটের প্রযুক্তিগত রূপান্তর করতে আরো কিছুটা সময় লাগবে৷ ফলে, আরো কিছুদিন সমস্যা নিয়েই দিন কাটাতে হবে রাজ্যবাসীকে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top