News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের বিরুদ্ধে পটনার সভা সফল হয়নি বলে বিমান বিভ্রাটের অভিযোগ, কটাক্ষ লকেটের
Image

নোট বাতিলের বিরুদ্ধে পটনার সভা সফল হয়নি বলে বিমান বিভ্রাটের অভিযোগ, কটাক্ষ লকেটের

rupa-locketকলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিলের বিরুদ্ধে পটনার সভা সফল হয়নি| তাই মানুষের মন পেতে বিমান বিভ্রাটের কথা তুলে ধরা হচ্ছে| গোটা ব্যাপারটাই একটা গিমিক| ৱুধবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগকে কটাক্ষ করে একথা জানালেন রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়| বৃহস্পতিবার তিনি বলেন, এটা সবাই জানে অনেক সময় বিমানচালকরা সিগন্যাল পায় না| ফলে সঠিক সময়ে বিমান অবতরণ করা সম্ভব হয় না| এটা প্রায়ই ঘটে| আর এই ঘটনাকে বড় করে তুলে ধরা হচ্ছে| এটা আসলে মানুষের মনযোগ ঘুরিয়ে দেওয়ার কৌশল বলে তিনি মন্তব্য করেন| তিনি আরও বলেন, পটনায় জনসভা সফল হয়নি| নোট বাতিল নিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি, এটা সবাই ৱুঝতে পারছে| মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন, উনি প্রত্যেক সময়ই এটি করে থাকেন| যখন কোনও কিছুতে সাফল্য পান না, তখন মানুষের মনযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন| এক্ষেত্রেও তাই করেছেন|
উল্লেখ্য, ৱুধবার পটনা থেকে কলকাতায় ফেরার সময় দমদমে অবতরণের আগে বিভ্রাটের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান| জরুরি অবতরণের অনুমতি না মেলায় আধ ঘণ্টা আকাশে চক্কর কাটে বিমানটি| বিমানবন্দর সূত্রে জানা যায়, কলকাতায় নামার সময় ইন্ডিগোর ওই বিমান লাইনে আট নম্বরে থাকায় মুখ্যমন্ত্রীর বিমান নামতে দেরি হয়| শেষ পর‌্যন্ত রাত ৮টা ৪৫ মিনিটে নিরাপদে অবতরণ করে তাঁর বিমান| এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী| বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল|

মুখ্যমন্ত্রীর বিমানে চড়ার অভ্যেস নেই, কটাক্ষ রূপা গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : পাটনা থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমানকে ইচ্ছাকৃতভাবে অবতরণ করতে দেওয়া হয়নি এবং তাঁকে খুনের ষড়যন্ত্র করার হচ্ছে বলে সংসদে বৃহস্পতিবার তুলকালাম জুড়ে দেয় তৃণমূল কংগ্রেস | কেন্দ্রীয় সরকার ঘটনার তদন্ত করবে বলে আশ্বাস দিলেও তাতে সন্তুষ্ট হয়নি তৃণমূল কংগ্রেস| আর তার বিরুদ্ধেই এবার লকেট চট্টোপাধ্যায়ের পর  কটাক্ষ করলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ও | তিনি বলেন, মুখ্যমন্ত্রী সবকিছুতে রাজনীতি করেন | আর তাই সবকিছুতেই রাজনীতি দেখেন তিনি  | শুধু তাই নয়, বিমানে চড়ার অভ্যেস নেই মুখ্যমন্ত্রীর | যাঁরা বিমানে চড়েন, তাঁদের জিজ্ঞেস করুন যে অনেক সময়ই বিমান অবতরণের আগে এরকম নানা রকম সমস্যা হয় | ওঁর বিমানে চড়ার অভিজ্ঞতা নেই বলেই এরকম বলছেন | সব কিছু মিলিয়ে একদিকে, নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেমন সুর চড়াচ্ছে তৃণমূল, তেমনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top