News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবীতে খুমুলুঙয়ে অনশনে বসল যুব আইপিএফটি
Image

পৃথক রাজ্যের দাবীতে খুমুলুঙয়ে অনশনে বসল যুব আইপিএফটি

IPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ এডিসি এলাকাকে  নিয়ে  পৃথক তিপ্রাল্যান্ড গঠনের জাত্যাভিমানী স্লোগান তুলে সাম্প্রদায়িকতার সুরসুরি দেওয়ার অভিযোগ উঠেছে আইপিএফটির যুব সংগঠন যুব আইপিএফটির বিরুদ্ধে৷ মঙ্গলবার এডিসির সদর কার্যালয় খুমুলুঙ সংলগ্ণ এলাকায় পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে অনশনে সামিল হয় যুব আইপিএফটির কর্মী সমর্থকরা৷ এই অনশন চলবে ৪৮ ঘন্টাব্যাপী৷ অনশনে বেশ কিছু সংখ্যক যুবক যুবতী সামিল হয়েছে৷ তারা পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে৷ ভূমিপুত্র ত্রিপুরীদের জাতি সত্বা বিকাশের জন্য পৃথক তিপ্রাল্যান্ড ছাড়া বিকল্প কোন পথ নেই বলে তাদের অভিমত৷ একমাত্র পৃথক তিপ্রাল্যান্ডের মাধ্যমেই উপজাতি অংশের জনগণের সার্বিক স্বার্থ সুরক্ষা হবে বলে যুবক আইপিএফটির নেতৃবৃন্দ মন্তব্য করেছেন৷ এই ইস্যুতে রাজ্যের সর্বত্র জনমত গঠনের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা অনশনস্তলে বক্তব্য রাখতে গিয়ে অভিমত ব্যক্ত করেছে৷ রাজ্যের এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের যারা বিরোধিতা করে তারা উপজাতিদের স্বার্থ বিঘ্নিত করার অপপ্রয়াস চালাচ্ছে বলেও তাদের অভিযোগ৷ এই ইস্যুতে সকল অংশের জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে৷ যুব আইপিএফটির এই আন্দোলন কর্মসূচীকে নিয়ে বিভিন্ন মহলে নানা সমালোচনার ঝড়ও বইতে শুরু করেছে৷ রাজ্যে বর্তমানে শান্তি সম্প্রীতির যে পরিবেশ কায়েম রয়েছে তাকে বিনষ্ট করার লক্ষ্যেই এধরনের জাত্যাভিমানী স্লোগান তোলা হচ্ছে বলে অভিযোগ৷ এবিষয়ে শান্তিকামী জনগণকে সচেতন ও সতর্ক থাকার  আহ্বানও জানানো হয়েছে৷ উল্লেখ্য ইতিপূর্বেও আইপিএফটি ও তাদের যুব সংগঠন গণতান্ত্রিক আন্দোলনের নাম দিয়ে রাজধানী আগরতলা শহরেও নানা অবাঞ্ছিত ও শান্তি বিনষ্টকারী ঘটনা সংগঠিত করেছে৷ রাজধানীবাসীও তাদের এই নগ্ণ চিত্র প্রত্যক্ষ করেছেন৷ তাদের গুন্ডামি প্রতিহত করতে রাজনৈতিক দলগুলির তেমন কোন ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না৷ বরং অনেকেই নরম মনোভাব পোষণ করে চলেছেন৷ সে কারণেই আইপিএফটি এবং যুব আইপিএফটি জাত্যাভিমানী স্লোগানকে সামনে তুলে এনে অনশনেও সামিল হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top