News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মুর সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলায় সাত জওয়ান শহীদ
Image

জম্মুর সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলায় সাত জওয়ান শহীদ

terrorismজম্মু, ২৯ নভেম্বর(হিঃসঃ)৷৷ জম্মুর নাগরোটায় ভারতীয় সেনা ছাউনিতে সন্ত্রাসবাসী হামলা৷ জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে সাত সেনা জওয়ানের৷ নাগরোটায় রয়েছে ভারতীয় সেনার ১৬ নম্বর ইউনিট৷ মঙ্গলবার ভোরে সেখানেই অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা৷ এখনও সেনা-জঙ্গি গুলির লড়াই জারি রয়েছে৷ সেনা সূত্রের খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ হাঠাৎই সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ জম্মু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাগরোটায় জাতীয় সড়কের কাছে ভারতীয় সেনা ছাউনিতে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা৷ জঙ্গি হামলার পরই সম্পুর্ণ এলাকা ঘিরে ফেলেন সেনা জওয়ানরা৷ বন্ধ রাখা হয়েছে ওই এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ জাতীয় সড়কে যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
এদিকে, জম্মুর সাম্বা জেলার রামগড় সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)৷ মঙ্গলবার ভোররাতে সাম্বা জেলার চামলিয়ালে, আন্তর্জাতিক সীমান্তের কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফ৷ ভারতীয় সেনা চ্যাঞ্জেল জানালে, গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা৷ এরপরই পাল্টা জবাব দেয় সীমান্ত রক্ষী বাহিনী৷ (বিএসএফ)৷ গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি৷ গুলির লড়ােিয় খতম হয়েছে ৩ জঙ্গি৷ তবে, দুঃখের খবর হল জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top