News Flash

  • Home
  • Uncategorized
  • বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের তার, হেলদোল নেই নিগমের
Image

বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের তার, হেলদোল নেই নিগমের

electricনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ নভেম্বর৷৷ খোয়াই বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় মাথার উপর ঝুলন্ত বিপদের সম্মুখীন এলাকাবাসী৷ বিদ্যুৎ পরিবাহী তারের উপর বিপজ্জনকভাবে হেলে পড়ে আছে সুপারি গাছ৷ বিদ্যুৎ দপ্তরকে জানানো সত্ত্বেও মিলছে না সুরাহা৷ টালবাহানার মধ্যেই দিনের পর দিন চলে যাচ্ছে৷ এইচটি লাইনেরও কি নিদারুণ দুর্দশা৷ মনে হচ্ছে যেন জাল বুনা হয়েছে৷ এসবের পরও এলাকার মানুষের বারবার জানানো সত্ত্বেও খোয়াই বিদ্যুৎ দপ্তর ভূমিকাহীন৷ এই বিপজ্জনক দৃশ্য ধরা পড়ল মধ্য গণকী গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে৷ মহাদেবটিলা থেকে সমরুটিলা যাবার পথে দাসপাড়া এলাকায় এভাবেই এইচটি লাইনের উপর বিপজ্জনক অবস্থায় একটি সুপারি গাছ পড়ে আছে৷ পাশেই রয়েছে জলাশয়৷ রয়েছে ছোট্ট খেলার মাঠ৷ বিদ্যুৎ পরিবাহী তার যদি ছিড়ে পড়ে পুকুরে তবে যেমন মারাত্মক আকার ধারণ করতে পারে তেমনি খেলার মাঠে খুদে শিশুদেরও ক্ষতি হতে পারে৷ এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ভাঙা সুপারি গাছটিকে বিদ্যুৎ পরিবাহী তার থেকে সরিয়ে নিয়ে গ্রামের মানুষকে বিপদমুক্ত করার জন্য এগিয়ে আসছে না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা৷ অথচ এই রাস্তা ধরেই প্রতিদিন যাতায়াত করছে প্রচুর মানুষজন৷ যে কোন সময় বিপদ আছড়ে পড়তে পারে মাথার উপর৷ ওয়ার্ড এলাকার মানুষজনও দুশ্চিন্তার মধ্যে চলাচল করছেন৷ মঙ্গলবারও বিদ্যুৎ দপ্তরকে ফোনে বিষয়টি ফের একবার জানানো হয়েছে বলেও জানালেন ২নং ওয়ার্ডের বাসিন্দারা৷ কিন্তু এখন অবধি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দর্শন মিলেনি বলেই ক্ষোভের সুর স্থানীয়দের৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top