News Flash

  • Home
  • Uncategorized
  • অসবর্ণ বিয়েতে অমত, সুইসাইড নোট রেখে ফাঁসিতে প্রাণ দিল প্রেমিকা
Image

অসবর্ণ বিয়েতে অমত, সুইসাইড নোট রেখে ফাঁসিতে প্রাণ দিল প্রেমিকা

suicideনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ নভেম্বর৷৷ প্রেমে ব্যর্থ হয়ে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবতী৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন অফিসটিলার অন্তর্গত শীতলটিলা এলাকায়৷ নিহতের নাম রায়হান নমঃ (১৯)৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
ঘটনার বিবরণ দিয়ে মৃতার বাবা ইন্দ্রজিৎ নমঃ জানিয়েছেন, তাঁর মেয়ে রায়হান সুমন চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে৷ তবে তাদের এই সম্পর্ক বেশীদিন হয়নি৷ তাদের বাড়ির আলাদা ঘর থেকে যখন মোবাইলে কথা বলত তখন বিষয়টি সন্দেহ হয়৷ কিছুদিন পর রায়হান তার বাবা-মাকে প্রণয়ের বিষয়ে সব খুলে বলে৷ মেয়েটির বাবা তখন সুমনকে বুঝানোর চেষ্টা করে৷ জাতপাতের বিষয়টি সামনে এসে এদের এই ভালবাসার সম্পর্কের মাঝে৷ তারপরও ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়৷ ছেলের পক্ষ থেকেও তা সম্ভব নয় বলে সাফ জানানো হয়৷ ভালবাসার সম্পর্কে ফাটল দেখা দেয়৷ ভালবাসার মানুষকে আর পাওয়া যাবে না এই দুঃখে মঙ্গলবার ফাঁসিতে আত্মহত্যা করে রায়হান নম৷
জানা গিয়েছে, মা- বাবা দুজনেই রেগার কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন৷ বাড়ি ফিরে দেখেন তারা মেয়ে রায়হান গলায় কাপড় বেধে ফাঁসিতে ঝুলে রয়েছে ঘরের তীরের সাথে৷ চিৎকার চেচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে আত্মঘাতী যুবতীর মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট মিলেছে৷ নোটে লেখা রয়েছে, ‘আই লাভ সুমন, আমার স্বপ্ণ শেষ৷ তার জন্য আমি চিরবিদায় নিচ্ছি৷ আর বাবা মা’র সম্মান নষ্ট করতে চাই না৷’ জানা গিয়েছে মেয়েটি যে ছেলের সাথে ভালবাসায় জড়িয়ে পড়েছিল তার বাড়ি চেলিখলার গজারিয়া এলাকায়৷ সুমন চক্রবর্তী ডাক বিভাগের কর্মী৷ রায়হানের অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top