News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমাঘাটে রহস্যজনক অগ্ণিকান্ড
Image

চাকমাঘাটে রহস্যজনক অগ্ণিকান্ড

fireনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ নভেম্বর৷৷ ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেল ৫০ পরিবারের একটি গ্রাম৷ বনের কুজিতে আগুন লেগে এই অগ্ণিকান্ড৷ তবে কিভাবে এই আগুনের সূত্রপাত গ্রামের কেউই এই বিষয়ে কিছু বলতে পারছেন না৷ তাদের অভিযোগ একই কায়দায় তিন বছর আগে এমনই দিনে সেই বনের কুজিতে আগুন লেগেছিল৷ ঘটনা তেলিয়ামুড়া থানারধীন চাকমাঘাটের জারুইলং বাড়ী এলাকায়৷ এলাকাটি খোয়াই নদীর পারে অবস্থিত৷
গতকাল রাত আনুমানিক সাতটা নাগাদ এলাকাবাসী দেখতে পায় স্থানীয় রবীন্দ্র মগের বাড়ীর বসত ঘরের সঙ্গে থাকা বনের কুজিতে আগুন৷ সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে যান৷ স্থানীয় জনগণের সহায়তায় রবীন্দ্র মগ আগুন নিভিয়ে ফেলতে সফল হয়৷ অদিকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ এলাকাটি ঘনবসতির৷ একটু দেরী হলেই এলাকার প্রায় ৫০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে যেত৷ তবে, স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই বিষয়ে নিশ্চিত হতে পারেনি যে কিভাবে আগুনের সূত্রপাত৷ এদিকে স্থানীয় জনগণের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে কিভাবে একই দিনে তিন বছর আগে আগুন লেগেছিল৷ সেবেলায়ও রহস্য ভেদ হয়নি৷ আজও রহস্যেরই সৃষ্টি হল৷ অনেকেই গুজব ছড়িয়েছেন অলৌকিক শক্তির প্রভাবে এই অগ্ণিকান্ড৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top