News Flash

  • Home
  • Uncategorized
  • গাঁজা বিরোধী অভিযান আচমকা বন্ধ হওয়ায় বিশালগড়ের জনমনে উদ্বেগ
Image

গাঁজা বিরোধী অভিযান আচমকা বন্ধ হওয়ায় বিশালগড়ের জনমনে উদ্বেগ

2নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ নভেম্বর৷৷ হঠাৎ করে গাঁজা বাগান ধবংস করার অভিযান বন্ধ করে দেওয়ায় বিশালগড় প্রশাসনের দিকে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের একাংশ রহস্যের গন্ধ খঁুজে পাচ্ছে বলে অভিযোগ৷ একদিকে গাঁজা চাষ কারীরা হুমকি দেয় ভোট বয়কটের৷ তারই ফলে  হয়ত প্রশাসন নীরব ভূমিকা পালন করছে৷ বিশালগড় মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় যেমন লালসিংমুুড়া ও সুতারমুড়া, অক্ষয়মুড়া, পুরাতন ওএনজিসি টিলা এবং পাগলি পিসার টিলা ভূমিতে অন্তত ২০ হাজার হেক্টর জমিতে গাঁজা গাছের চারাগাছ রোপণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ এলাকাবাসীরা অভিযোগ করে জানায় বিভিন্ন সভায় মানিকবাবু কৃষকদের আত্মহত্যার কাহিনী উন্মোচন করেন৷ কেন চাষীরা ধানচাষ থেকে শুরু করে অন্যান্য চাষবাস বন্ধ করছে? কারণ একটাই গাঁজা চাষ করে কয়েক মাসের মধ্যে টাকা কামানো যায়৷ ফলে বিভিন্ন এলাকায় চাষীরা এখন গাঁজা চাষে উদ্ভুত হয়েছেন৷ বিভিন্ন এলাকায় এখন গাঁজা বাগান পেঁকেও গেছে৷ একদিকে চাষীদের হুমকি অন্য দিকে উপনির্বাচন হয়ত এরই  ফলে প্রশাসন কুম্ভনিদ্রায় রয়েছে৷ গাঁজার গন্ধে স্থানীয় একাংশ ছাত্র যুবক অতিষ্ঠ হয়ে গেছে৷ গত মাসে বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে শুধুমাত্র ১ বার হানা দেওয়া হয়েছিল৷ ধবংস করা হয়েছিল ১ কোটি টাকার গাঁজা গাছ৷ এরপর থেকে এখন পর্যন্ত লেজ গুটিয়ে বসে গেছে৷ তাছাড়া কিছু সংখ্যক মানুষের অভিযোগ এলাকায় দুই মাতববরের কল্যাণে গাঁজা পাচারকারী প্রত্যেক গাঁজা চাষী থেকে গাছ পিছু ১৫ থেকে ২০ টাকা করে চাঁদা তুলছে৷ এদিকে কমলাসাগর বিধানসভার অন্তর্গত রাধানগর হরিহরদোলা, সীতাখলা, মধুপুর, মিয়া পাড়া, খামারহাডি ও কোনাবন এলাকায় ৭০ শতাংশ জায়গাতে গাঁজা চাষ করা হয়েছে৷ বহু মানুষের অভিযোগ সত্ত্বেও একবার দায়সারা অভিযান করে পুনরায় কুম্ভ নিদ্রায় শায়িত প্রশাসন৷ গাঁজা চাষকারী ও দালাল চক্র নাকি এক সপ্তাহের মধ্যে রফায় টাকা তোলা শেষ হয়ে গেলে পুরো টাকা কমলাসাগর এলাকায় সীতাখলা সহ আরো বেশ কিছু জায়গার দালালরা প্রশাসনের মুখ বন্ধ করে দেবে বলে জানা গেছে৷ তাছাড়া বিশালগড়ের ডি সি এম উত্তম দাস বৈষ্ণব জানান কর্মী স্বল্পতার ফলে গাঁজা অভিযান চালানো যাচ্ছে না৷ এও জানান গাঁজা বিরোধী অভিযান সংগঠিত করা হবে শীঘ্রই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top