News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার তিন সন্দেহভাজন আল কায়েদা জঙ্গি, ফাঁস প্রধানমন্ত্রীর হত্যার চক্রান্ত
Image

গ্রেফতার তিন সন্দেহভাজন আল কায়েদা জঙ্গি, ফাঁস প্রধানমন্ত্রীর হত্যার চক্রান্ত

narendra-modiমাদুরাই, ২৮ নভেম্বর (হি.স.) : এনআইএ-র জালে তিন সন্দেহভাজন আল কায়েদা জঙ্গি| সোমবার তামিলনাড়ুর মাদুরাই এর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)| এরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের প্রথম সারির ২২ জন রাজনৈতিক নেতাকে হত্যার চক্রান্ত করেছিল বলে দাবি জাতীয় তদন্তকারী সংস্থার অফিসারদের| ধৃতদের নাম এম খারিম, আসিফ সুলতান মহম্মদ ও আব্বাস আলি| ধৃতদের কাছ থেকে বিস্ফোরক সামগ্রী ও অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে|
সোমবার এন আই এ তদন্তকারি দল জি আর নগর, ওসমাননগর, ইসমাইলপুরম থেকে তিনজন জঙ্গিকে গ্রেফতার করে| পুলিশ সূত্রের খবর, ধৃত তিন জঙ্গি দেশের ২২ জন শীর্ষ নেতাদের হত্যা করার পরিকল্পনা ছিল| পাশাপাশি গোয়েন্দারা জানতে পেরেছেন জঙ্গিদের হিট লিস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আছেন| আগে গ্রেফতার হওয়া আল কায়দা জঙ্গি হাকিম ও দাউদ সোলেমানকে জেরা করে এদের সম্পর্কে তথ্য জানতে পারে এন আই এ|
এনআইএ-র কাছে সুনির্দিষ্ট খবর ছিল, মাদুরাইয়ের আশপাশে দক্ষিণ তামিলনাড়ুতে সন্দেহভাজন আল কায়েদার লোকজন সক্রিয় রয়েছে| এরপরই জাল বিস্তার করে খারিমকে গ্রেফতার করা হয়েছে উসমাননগর থেকে, জি আর নগর থেকে ধরা পড়েছে আসিফ সুলতান মহম্মদ| আব্বাস আলিকে ইসমাইলপুরম থেকে জালে তুলেছেন এনআইএ গোয়েন্দারা| তিনজনের কাছ থেকে মিলেছে বিস্ফোরকও|
ধৃত তিনজন দক্ষিণ তামিলনাড়ুতে আল কায়েদার শাখা চালাচ্ছিল| দেশের বিভিন্ন আদালতে এর আগে ঘটে যাওয়া বেশ কয়েকটি বিস্ফোরণেও ওদের হাত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ| হাকিম, দাউদ সুলেইমান নামে দুজন সন্দেহভাজন আল কায়েদা সদস্যকেও এনআইএ খুঁজছে বলে জানিয়েছে পুলিশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top