News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্ত কালো টাকা উদ্ধারে কোন কার্যকরী ভূমিকা রাখেনি ঃ বিজন ধর
Image

নোট বাতিলের সিদ্ধান্ত কালো টাকা উদ্ধারে কোন কার্যকরী ভূমিকা রাখেনি ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ কালো টাকা উদ্ধারের নামে কেন্দ্রের মোদি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার

আগরতলায় গণবস্থানে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷
আগরতলায় গণবস্থানে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে বাম দলগুলি৷ এরই অঙ্গ হিসেবে ২৮শে নভেম্বর ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও কেরালায় বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট৷ এই বন্ধের সমর্থনে শনিবার রাজ্যব্যাপী দুই ঘন্টার গণবস্থান পালন করা হয়৷ রাজধানী আগরতলায় বন্ধের সমর্থনে মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে প্যারাডাইস চৌমুহনীতে সমবেত হয়৷ সেখানে দুই ঘন্টার গণবস্থান সংগঠিত হয়৷ বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত গণবস্থান চলে৷ গণবস্থানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের বিশ্বনাথ সাহা, আরএসপির কালীপদ ভট্টাচার্য এবং সিপিআইয়ের দিনেশ সাহা৷
গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন৷ এই সিদ্ধান্ত কালো টাকা উদ্ধারে কার্যকরী কোন ভূমিকা গ্রহণ করতে পারেনি বলে তিনি অভিযোগ করেন৷ উপরন্তু এই বন্ধের ফলে গোটা দেশের মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন৷ সমস্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অর্থনৈতিক কর্মকান্ড স্তব্ধ হয়ে পড়েছে৷ সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন কৃষক ও শ্রমিক শ্রেণীর মানুষ৷ কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না৷ শ্রমিকরা কাজ পাচ্ছেন না৷ ফলে অভাব অনঠন তীব্র আকার ধারণ করেছে৷ শুধু তাই নয় ব্যবসায় মন্দা দশা দেখা দিয়েছে৷ ব্যবসায়ীদের অনেকেই দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পর থেকে গোটা দেশে এখনও পর্যন্ত এই ইস্যুতে ৮০ জনের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন বিজন ধর৷ তিনি বলেন, বিজেপি আগেই জানত সরকার নোট বাতিল করবে৷ সেই কারণে বিজেপি নেতারা আগে থেকেই কালো টাকা সরিয়ে ফেলেছে, আবার অনেকে স্থাবর সম্পত্তি, জমি ইত্যাদি ক্রয় করে ফেলেছে৷ বিজেপির সভাপতি অমিত শাহও একই কর্মকান্ড করেছেন৷ বিজনবাবু বলেন, বামপন্থীরা সবসময়ই কালো টাকার বিপক্ষে৷ কালো টাকা উদ্ধার হোক এটা বামপন্থীরা সবসময়ই চান৷ কিন্তু, মোদি যেভাবে কালো টাকা উদ্ধারের উদ্যোগ নিয়েছেন তা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না৷ এই ধরনের উদ্যোগ দেশের কালো টাকা উদ্ধারে সহায়ক ভূমিকা কখনওই পালন করবে না বলে তিনি মন্তব্য করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top